ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভাগে কোরবানি দিলে মানতে হবে যেসব শর্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামের একটি মহান নিদর্শন ও ইবাদত হলো কোরবানি। সামর্থ্য থাকলে একাই একটি পশু কোরবানি করা সবচেয়ে উত্তম। তবে বড় পশুর ক্ষেত্রে অংশীদারত্বের ভিত্তিতে কোরবানি করারও সুযোগ দেওয়া হয়েছে। গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগে বা সাতজন মিলে কোরবানি করা বৈধ।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

‘গাভি ও উট সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে।’ (সুনানে আবু দাউদ: ২৭৯৯)।
সাহাবায়ে কেরামের আমল থেকেও বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত।

তবে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও বিধান রয়েছে, যা না জানলে কোরবানি কবুল না হওয়ার আশঙ্কা থাকে। নিচে এ-সংক্রান্ত জরুরি কয়েকটি বিধান তুলে ধরা হলো:

১. নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর জন্য

অংশীদারি কোরবানির প্রধান শর্ত হলো—অংশ নেওয়া প্রত্যেকের নিয়ত বা উদ্দেশ্য হতে হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি সাতজনের মধ্যে একজনেরও উদ্দেশ্য শুধু মাংস খাওয়া হয় কিংবা কোনো অমুসলিম এতে শরিক হয়, তবে অন্যদের কোরবানিও সহিহ্ হবে না।

২. অংশীদার মারা গেলে করণীয়

সাতজন মিলে কোনো পশু কেনার পর যদি কোনো একজন অংশীদার মারা যান, তবে তাঁর প্রাপ্তবয়স্ক ওয়ারিশদের (উত্তরাধিকারীদের) অনুমতিসাপেক্ষে তাঁর পক্ষ থেকে কোরবানি করা বৈধ হবে। তবে তাঁরা যদি অনুমতি না দেন, তবে মৃত ব্যক্তির ভাগে কোরবানি হবে না এবং সেই পশুর কোরবানি সহিহ্ হবে না।

আরও পড়ুন

৩. পশু কেনার পর শরিক নেওয়া
যৌথ উদ্যোগে কোরবানি করতে চাইলে পশু কেনার আগেই অংশীদার নির্দিষ্ট করে নেওয়া উত্তম।

  • ধনী ব্যক্তির ক্ষেত্রে: কোনো সামর্থ্যবান ব্যক্তি একা কোরবানি করার নিয়তে পশু কেনার পর কাউকে শরিক করতে চাইলে তা করা যাবে (যদিও আগে শরিক নেওয়া ভালো); তবে কেনার সময় ভাগে কোরবানির নিয়ত থাকলে কোনো সমস্যা নেই।
  • দরিদ্র ব্যক্তির ক্ষেত্রে: যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়, তিনি যদি কোরবানির উদ্দেশ্যে পশু কেনেন, তবে তা আল্লাহর জন্য উৎসর্গ করা হয়ে যায়। তাই তাঁর জন্য পরে কাউকে শরিক হিসেবে নেওয়া জায়েজ হবে না।

৪. মাংস বণ্টন পদ্ধতি

যৌথ কোরবানির ক্ষেত্রে মাংস সঠিকভাবে ওজন করে বণ্টন করা জরুরি। অনুমানের ওপর ভিত্তি করে বণ্টন করলে কারও অংশ কমবেশি হয়ে যাওয়ার ভয় থাকে, যা গুনাহের কাজ। বিশেষ করে, যদি সেই পশুতে অসিয়ত বা মানতের কোরবানির অংশ থাকে, তবে মাংস বণ্টনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান 
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
২৮ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি