ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাংলাসহ আরও যেসব ভাষায় প্রচার হবে হজের খুতবা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজের গুরুত্বপূর্ণ অংশ। ২০২৬ সালের হজের এই মূল খুতবা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এবার মোট ৩৫টি ভাষায় এই খুতবার লাইভ অনুবাদ প্রচার করা হবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে এটি সম্প্রচারের ব্যবস্থা করবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে শায়খ সুদাইস এই ঘোষণা দেন। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবার মসজিদে নামিরাহ থেকে আরাফার ময়দানের ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববীর ইমাম শায়খ আলী হুজাইফি।

হজের খুতবা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে নিজস্ব ভাষায় পৌঁছে দিতে প্রেসিডেন্সি ৩৫টি ভাষা অনুমোদন করেছে। এই তালিকায় রয়েছে, বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফার ময়দান থেকে প্রচারিত খুতবার সরাসরি সম্প্রচার দেখতে ও শুনতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
আজকের নামাজের সময়সূচি
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হারামাইনে আজ জুমার ইমাম যারা
আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর। পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।
হারামাইনে আজ জুমার ইমাম যারা
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না
ইসলামে শুক্রবার বা জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় এ দিনের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ও ফজিলত।
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না
আরও পড়ুন
এবার পবিত্র হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুযাইফি