ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যেসব পশু দিয়ে কোরবানি কবুল হয় না

আরর্টিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

ইসলামে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত নিয়ম মেনে পশু কোরবানি করতেই হবে। তবে সব পশু দিয়ে কোরবানি সহিহ হয় না। শরিয়তে কিছু ত্রুটিযুক্ত পশু কোরবানির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়েই কোরবানি করা যায়। উটের বয়স কমপক্ষে পাঁচ বছর, গরু-মহিষের দুই বছর এবং ছাগল-ভেড়া-দুম্বার এক বছর পূর্ণ হতে হবে।

তবে পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়াও জরুরি। ইসলামি স্কলাররা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট দোষ থাকলে সেই পশু দিয়ে কোরবানি আদায় হবে না।

আরও পড়ুন

যেসব পশু দিয়ে কোরবানি হবে না—

  • এক বা দুই চোখে অন্ধ পশু
  • অতিরিক্ত রোগাক্রান্ত বা দুর্বল পশু
  • খোঁড়া পশু, যা ঠিকভাবে হাঁটতে পারে না
  • এত বেশি শুকনা যে হাড়ে মজ্জা নেই
  • জন্মগতভাবে কানবিহীন পশু
  • কানের বেশিরভাগ অংশ কাটা
  • লেজের বড় অংশ কাটা
  • গোড়া থেকে শিং উপড়ে যাওয়া
  • অধিকাংশ দাঁত পড়ে যাওয়া
  • পাগল বা অসুস্থ হয়ে ঘাস-পানি খেতে না পারা পশু
  • দুধের স্তন কাটা পশু

হযরত বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

“চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় না—এক চোখ অন্ধ পশু, স্পষ্ট রোগাক্রান্ত পশু, খোঁড়া পশু এবং এমন দুর্বল পশু যার হাড়ে মজ্জা নেই।” (সহিহ ইবনে হিব্বান)

আরেক হাদিসে হযরত আলি (রা.) বলেন,

রাসুলুল্লাহ (সা.) কোরবানির পশুর কান ও চোখ ভালোভাবে দেখে নিতে নির্দেশ দিয়েছেন। কান কাটা বা ছিদ্রযুক্ত পশু কোরবানি করতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ)

ইসলামি স্কলাররা বলছেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটি তাকওয়া ও আল্লাহর আনুগত্যের পরীক্ষা। তাই লোক দেখানো নয়, বরং শরিয়তের নিয়ম মেনে বিশুদ্ধ কোরবানি আদায় করাই একজন মুমিনের দায়িত্ব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
শিং ভাঙা পশু কোরবানি দেওয়া কী জায়েজ
কোন পশু কত ভাগে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন শরিয়তের নিয়ম
গোশতের কেজি বা ওজন মেপে পশু কিনলে কোরবানি জায়েজ হবে?
যেসব পশু দিয়ে কোরবানি করা জায়েজ