ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পবিত্র আশুরা আজ

ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ

ধর্ম ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:২৯ এএম
ছবি প্রতীকী

আজ পবিত্র আশুরা বা মহররম মাসের ১০ তারিখ। ইসলামের ইতিহাসে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর পরীক্ষায় উতরে যাওয়া, ত্যাগ স্বীকার ও অন্যায়ের কাছে মাথানত না করাসহ কল্যাণকর শিক্ষা রয়েছে দিনটিতে। অতি শোকে মগ্ন না হয়ে, রোজা ও নামাজের মাধ্যমে ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের।

আশুরার দিন আল্লাহতাআলা মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। মুসা (আ.)-এর দোয়ায় আল্লাহতাআলা রেড সি বা লোহিত সাগরকে বিভক্ত করে দিয়েছিলেন এবং মুসা (আ.) ও তার অনুসারীরা নিরাপদে পার হতে পেরেছিলেন কিন্তু ফেরাউন ও তার বাহিনী ডুবে যায়।

রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র আশুরার দিনে আমল ও ইবাদত

রাসুলুল্লাহ (সা.) পবিত্র আশুরার দিনে বিশেষ কিছু আমল এবং ইবাদত করেছেন, যা মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়।

আরও পড়ুন

রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করতেন। এই দিনে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করতেন। রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে গরিব-দুঃখীদের সাহায্য করতেন এবং তাদের প্রতি দান-খয়রাত করতেন। এই দিনে দান করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আশুরার দিন রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করতেন এবং তার উম্মাহর জন্য কল্যাণ কামনা করতেন। পবিত্র আশুরার দিনে রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে বেশি বেশি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এবং নফল নামাজ আদায় করতেন।

পবিত্র আশুরার দিনে মুসলিমদের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে, আশুরার দিনে কেবলমাত্র রোজা রাখা নয়, সঙ্গে সঙ্গে নিয়মিত নামাজ আদায় করা, বেশি বেশি তওবা-ইস্তিগফার করা এবং সৎ কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত। যা পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

আশুরা কেবল শোকের দিন নয়। মাতম না করে, রোজা ও নামাজের মধ্য দিয়েই দিনটি কাটানোর পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। নিজের ওপর অত্যাচার ও নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকারও পরামর্শ তাদের।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্তরে প্রতিহিংসা জন্মালে ভয়াবহতা থেকে বাঁচতে যে আমল করবেন
অন্যের সাফল্য, সম্পদ, সৌন্দর্য কিংবা সুখ দেখে কখনো নিজের মনে অস্বস্তি তৈরি হতে পারে।
অন্তরে প্রতিহিংসা জন্মালে ভয়াবহতা থেকে বাঁচতে যে আমল করবেন
জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন 
জুমার দিন মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। এ দিনের দোয়া কবুলের বিশেষ সময়কে কাজে লাগাতে অনেকেই বিভিন্ন দোয়া ও ইস্তিগফার পড়েন।
জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন 
আজকের নামাজের সময়সূচি
সকাল থেকে রাত পর্যন্ত নানা ব্যস্ততায় কাটে আমাদের প্রতিটি দিন। কাজ, পরিবার, পড়াশোনা ও ব্যক্তিগত দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় আত্মিক প্রশান্তির কথা ভুলে যাই।
আজকের নামাজের সময়সূচি
নামের আগে শায়খ কেন কারণ জানালেন আহমাদুল্লাহ
নিজের নামের আগে শায়খ কেন ব্যবহার করা হয়, সে বিষয়ে খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি তিনি  এই বহুল আলোচিত সম্মানসূচক শব্দের প্রকৃত তাৎপর্য ও প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। আলাপচারিতার একপর্যায়ে সাংবাদিক জানতে চান যে সাধারণত দেশে ইসলামী স্কলারদের নামের পূর্বে মুফতি বা মাওলানা জাতীয় পরিচিতি দেখা গেলেও তার নামের শুরুতে ‘শায়খ’ যুক্ত হওয়ার কারণ কী। জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, শায়খ আসলে সম্মানসূচক একটি ভূষণ। আমরা যেরকম ‘জনাব’, ‘শ্রদ্ধেয়’—এ ধরনের শব্দ দিয়ে মানুষকে সম্মানিত করার চেষ্টা করি, শায়খও অনেকটা তেমন। শায়খ শব্দটি মূলত সিনিয়রিটি বোঝায়। আরব বিশ্বে এটি খুব পরিচিত একটি সম্বোধন বা টাইটেল বলা যেতে পারে। সেখানে আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষ পরস্পরকে সম্মান করে শায়খ বলে সম্বোধন করেন। আলেমদের ক্ষেত্রে এটি একটু বেশি ব্যবহৃত হয়। তিনি নিজের প্রবাস জীবনের স্মৃতিচারণ করে বলেন, সৌদি আরবে তিনি প্রায় ১০ বছর অবস্থান করেছিলেন। সেখানে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাভাষী প্রবাসীদের ধর্মীয় নানা বিষয়ে সহায়তা দেওয়ার কাজে যুক্ত ছিলেন তিনি। কোনো প্রবাসী আইনি জটিলতা বা মামলায় জড়িয়ে পড়লে কখনো কখনো স্থানীয় আদালতের বিচারকদের সাথে দোভাষীর দায়িত্বও পালন করতে হতো তাকে। সেখানে বাংলা ভাষাভাষীরাও ‘শায়খ’ শব্দটি বলতে অভ্যস্ত। মূলত সেখান থেকেই ‘শায়খ’ শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি এমন নয় যে এটি কোনো অর্জনের টাইটেল, তিনি স্পষ্ট করেন যে এটি বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা আনুষ্ঠানিক অর্জনের মাধ্যমে পাওয়া কোনো উপাধি নয়। মুফতিদের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট যোগ্যতা বা দায়িত্বের বিষয় আছে, এটি তেমন নয়। আমাদের দেশে যেমন মাওলানা বা হুজুর বলে সম্বোধন করা হয়, সেখানে শায়খ বলে সম্বোধন করা হয়। আরটিভি/টিআর
নামের আগে শায়খ কেন কারণ জানালেন আহমাদুল্লাহ
কবর জিয়ারত ও সালাম দিলে মৃতরা কি টের পান?
মৃত্যু অবধারিত। পৃথিবীর প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয়জনের মৃত্যুতে স্বজনরা যেমন শোকাহত হন, তেমনি অনেকেই কবর জিয়ারত করতে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া ও সালাম করেন।
কবর জিয়ারত ও সালাম দিলে মৃতরা কি টের পান?
আরও পড়ুন
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
এবার জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার গুল ফিরোজা
১০ মহররমের বিশেষ মর্যাদার আসল কারণ
দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন