ছবিটি সিরিয়ার কারাগারের নয়, যা জানা গেল

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ১১:১৭ পিএম


ছবিটি সিরিয়ার কারাগারের নয়, যা জানা গেল
সংগৃহীত ছবি

বিদ্রোহীদের হামলায় গত ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই দেশটির সায়দনায়া কারাগারে থাকা হাজার হাজার মানুষকে মুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি ভিয়েতনামের জাদুঘরের একটি ছবিকে সিরিয়ার কারাগারের দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, এটি সিরিয়ার কারাগারের ছবি নয় বরং ভিয়েতনামের জাদুঘরের ছবিকে সিরিয়ার কারাগারের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। ছবির স্টোরেজ সংক্রান্ত ওয়েবসাইট অ্যালামিতে ২০০৮ সালে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়। এটি ভিয়েতনামের হো চি মিন সিটির যুদ্ধের অবশিষ্টাংশ বিষয়ক যাদুঘরের ছবি। এই ছবিটি একটি রেপ্লিকার।

এছাড়া Faheyjamestravel নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য জানা যায়। সুতরাং, সিরিয়ার কারাগারের ছবি দাবিতে ভিয়েতনামের জাদুঘরের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission