ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মোয়াজ্জেমের বিরুদ্ধে ৩১১ কোটি টাকার অভিযোগ ভিত্তিহীন: দুদক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ মাসের অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বলে জানিয়েছেন সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেন।

‘দুর্নীতি ও তদবির-বাণিজ্য’-সংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ না পাওয়ায় দুদক তাকে নিষ্পত্তিপত্র দিয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান মোয়াজ্জেম হোসেন।

পোস্টে তিনি লেখেন, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

8797

মোয়াজ্জেম হোসেন জানান, গত ৫ আগস্ট পরবর্তী সরকারে দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রথমে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন তদবির ও ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য চাপ তৈরি হয় বলে দাবি করেন তিনি।

অনৈতিক সুবিধা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এবং এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার তদবির-বাণিজ্যের অভিযোগ তুলে পোস্ট করা হয় বলে উল্লেখ করেন মোয়াজ্জেম।

আরও পড়ুন

পরবর্তীতে কয়েকটি জাতীয় দৈনিকে একই অভিযোগ প্রকাশিত হয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দুদকের অনুসন্ধান চলাকালে তিনি সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তবে এ সময় তাকে এবং তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

মোয়াজ্জেম হোসেন আরও অভিযোগ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তার গ্রামের অন্য একজনের নির্মাণাধীন বাড়িকে তার নামে প্রচার করে সংবাদ প্রকাশ করেছে।

ফেসবুক পোস্টের শেষে তিনি দুদকের অনুসন্ধান ও নিষ্পত্তি-সংক্রান্ত নথি সংযুক্ত করেন এবং সবার কাছে দোয়া চান।

সেখানে তিনি লেখেন, আমি চাই শান্তিতে বাঁচতে। আর কারও জীবনে যেন এমন মিথ্যা অভিযোগ ও হয়রানির অভিজ্ঞতা না আসে।

Posted by Facebook on Date:

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো বিনাবিচারে কারাবরণের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন মডেল ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম।
খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
‘একটি মাত্র স্নাইপার দরকার ছিলো’ মন্তব্যের সাহস দিয়েছে বিরোধীদল: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার সাহস বিরোধীদলের নেতারাই জুগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি লেখেন, বিরোধীদলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার সুযোগ নিচ্ছে পতিত অপশক্তি। যার একটি উদাহরণ, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে এক যুবকের মন্তব্য ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিলো।’ বিরোধীদলের নেতাদের আগ্রাসী আচরণই পতিত অপশক্তিকে এমন মন্তব্য করার দুঃসাহস জুগিয়েছে। তিনি আরও লেখেন, বিরোধীদলের মুখে, জনসভায় কিংবা টকশোতে আওয়ামী লীগের অপকর্ম, গুম-খুন ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো আলোচনা নেই। বরং গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন জামায়াতের আমির। জামায়াত-এনসিপি এমন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে, ৮ মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের ১৬ বছরকে হার মানিয়েছে! তাদের মিথ্যাচার ও অপবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী ও তার পরিবার। রাশেদ খাঁন লেখেন, বাদ যাচ্ছেন না, যে সব নেতা ও মন্ত্রীরা আওয়ামী লীগের সময় গুম হয়েছিলেন ও শত শত মামলায় জর্জরিত হয়েছিলেন কিংবা নির্বাসিত জীবনে ছিলেন, তারাও। ৫ আগস্টের পরেও যারা চাকরিতে ছিল, কেউ বা ৫ আগস্টের আগে কখনো রাজপথে নামেনি, কিংবা কোনো একটা আন্দোলন দেখার জন্য এসে বা সামান্য সময় থেকে কোনোরকম ফুটেজ নিয়ে রেখেছে, তাদের গলাবাজি দেখে মনে হচ্ছে বিগত ১৬ বছর শুধু তারাই সংগ্রাম করেছে! রাশেদ খাঁন আরও লেখেন, অথচ সংগ্রামের পরিমাণ বিবেচনা করলে, বিএনপির নেতাকর্মীদের শতভাগ লড়াইয়ের তুলনায় একভাগ লড়াইও তারা করেনি। কিন্তু আজকে মনে হচ্ছে, তাদের কাছ থেকে আন্দোলন সংগ্রামের ইতিহাস বিএনপিকে জানতে হচ্ছে। ঠিক যেমনিভাবে অধ্যাপক জাফর ইকবাল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জাতিকে জানতে হয়েছে, তেমনিভাবে বিরোধীদলের অধিকাংশ আনকোরা এমপিদের থেকে জুলাই বিপ্লবের ইতিহাস বিএনপিকে জানতে হচ্ছে! অথচ বিরোধীদলীয়দের অধিকাংশ এমপিরা ১৬ বছর গুম (গুপ্ত) ছিল! আরটিভি/টিআর
‘একটি মাত্র স্নাইপার দরকার ছিলো’ মন্তব্যের সাহস দিয়েছে বিরোধীদল: রাশেদ খাঁন
হঠাৎ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় কলকাতার ময়ূখ, ঘটনা কী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি লেখন, দুর্গাপূজা বাংলাদেশ এবার চমকে দেওয়ার মতো অনুষ্ঠিত হয়েছে, ‘শাবাশ বাংলাদেশ!’। এছাড়া পূজার নানান দিকের অভিজ্ঞতা তুলে ধরে চট্টগ্রামের মণ্ডপগুলোর জন্য বিশেষ সম্মাননারও দাবি জানান তিনি।
হঠাৎ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় কলকাতার ময়ূখ, ঘটনা কী
অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: নাছির উদ্দীন
ফ্যাসিস্ট শাসনামলসহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: নাছির উদ্দীন
শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় আ. লীগ ও জামায়াতের মন খারাপ: আবু হানিফ 
শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামিলীগ ও জামায়াতের মন খারাপ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় আ. লীগ ও জামায়াতের মন খারাপ: আবু হানিফ 
আরও পড়ুন
নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ
গাড়িতে জোর করে তুলে নেওয়ার অভিযোগ মডেল আকাঙ্ক্ষার
পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড