স্ত্রীর পরকিয়া ধরতে পার্কে স্বামী, তারপর যা ঘটল

আরটিভি নিউজ  

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১১:১৯ এএম


স্ত্রীর পরকিয়া ধরতে পার্কে স্বামী, তারপর যা ঘটল
ছবি: সংগৃহীত

পরকিয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে পার্কে গিয়েছিলেন এক স্ত্রী। খবর পেয়ে পরকিয়া প্রেমিককে ধরতে সন্তান কোলে নিয়ে স্ত্রীর পিছু নিয়ে পার্কে উপস্থিত হন স্বামী। সেখানে স্ত্রী ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘ঘর কা কলেশ’ নামে এক্স প্ল্যাটফর্মের একটি হ্যান্ডল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ কোলে শিশুপুত্রকে নিয়ে পার্কে এসেছেন। সেখানে এক সালোয়ার-কামিজ পরা তরুণীর দিকে চিৎকার করছেন তিনি। তরুণের অভিযোগ, স্ত্রী সন্তানকে অবহেলা করছেন এবং সংসারের কোনো দায়িত্বই পালন করছেন না। সব কাজ তাকেই করতে হচ্ছে। 

আরও পড়ুন

স্ত্রী কিছু বলার চেষ্টা করলেও স্বামী তাতে কান না দিয়ে বলেন, আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। তখন স্ত্রীও পাল্টা চিৎকার শুরু করেন। তাদের মধ্যে বিতর্ক শুরু হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন।

এই ভিডিওটি ১০ জুন পোস্ট করা হয় এবং এর মধ্যেই প্রায় ১১ লাখের বেশি বার দেখা হয়েছে। কেউ কেউ ভিডিও দেখে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, আবার অনেকেই এমন ব্যক্তিগত বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission