ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মনোমুগ্ধকর ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সবুজ ধানক্ষেতের মাঝে সরু মাটির বাঁধ বা “আইল” দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট এক শিশু।

তার কোলে গন্ধগোকুলের মতো দেখতে একটি প্রাণী, আর পেছনে ধীরে ধীরে হাঁটছে একটি বড় সজারু। এই দৃশ্য দেখে অনেকেই একে রূপকথার গল্পের সঙ্গে তুলনা করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে দাবি করেন, এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। এমনকি কিছু সংবাদমাধ্যমও সেটিকে বাংলাদেশের বলে প্রচার করে।

তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি শ্রীলঙ্কার একটি গ্রামীণ এলাকার। ভিডিওতে শিশুটিকে সিংহলি ভাষায় কথা বলতে শোনা যায়।

আরও পড়ুন

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, গত ১২ জুন শ্রীলঙ্কার বাসিন্দা প্রভাত সিলভা প্রথম ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। তিনি সিংহলি ভাষায় ক্যাপশনে লিখেছিলেন, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে ধানক্ষেতে যাচ্ছে।’ তার ফেসবুক প্রোফাইলে একই শিশুকে এবং প্রাণীগুলোকে নিয়ে আরও কয়েকটি ছবি ও ভিডিও রয়েছে।

তথ্য ভুলের কারণে ভিডিওটির অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলেও, শিশুটির প্রাণীদের প্রতি আন্তরিক স্নেহ ও ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। দেশ বা সীমানা যাই হোক না কেন, মানুষ ও প্রাণীর এই আন্তরিক সম্পর্কই ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক হয়ে উঠেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তিনি লেখেন, পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ। তিনি আরও লেখেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো। আরটিভি/এমএ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য কায়দা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
আরও পড়ুন
পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে
নেপালের ভয়াবহ বন্যার ভাইরাল সেই ভিডিও কি এআইয়ের তৈরি? যা জানা গেল
ভোজপুরি গানে তুমুল নাচ নারী ব্যাংক কর্মকর্তার, ভাইরাল ভিডিও