মানবকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সেবামূলক এই প্রতিষ্ঠানটি এবার নিজেদের ঠিকানা বদলেছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নতুন ঠিকানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। আফতাবনগর মেইন গেট থেকে আমাদের অফিস এখন আরও কাছে, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির পেছনে, পাওয়ার গ্রিড (গোল বিল্ডিং) অফিসের পাশে।
শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, পুরাতন অফিস থেকে নতুন অফিস মাত্র ৭০০ মিটার পশ্চিমে, একই রোডে।
সবশেষে জনপ্রিয় এই ইসলামি বক্তা লিখেছেন, ফাউন্ডেশনের নতুন ঠিকানা: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।




