সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন ম্যাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৬ মে ২০১৭ , ০১:১১ পিএম


সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন ম্যাশ

দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডের উদ্দেশে শনিবার ঢাকা ছাড়ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার দিন যেয়ে রাতে ঢাকা ছাড়েন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আরটিভি অনলাইনকে বলেন, ইংল্যান্ডে আমার সঙ্গেই যাচ্ছেন মাশরাফি।

বিজ্ঞাপন

গেলো ৩০ এপ্রিল স্ত্রী সুমনা হকের অসুস্থতার খবর পেয়ে ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্প ছেড়ে দেশে ফেরেন ম্যাশ।

২৬ এপ্রিল রাতে ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প গড়তে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে ৭ মে আয়ারল্যান্ডে যাবে মাশরাফি বাহিনী।

বিজ্ঞাপন

১২ মে আয়ারল্যান্ডে হবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। তবে ১ ম্যাচ নিষিদ্ধ থাকায় সেই ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি। এ সিরিজে অপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। সেটি ওই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও। 

বিজ্ঞাপন

৫ জুন ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission