গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট, গোপালগঞ্জ

রোববার, ২৮ মে ২০১৭ , ০৯:৫৯ এএম


গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মালেঙ্গা নামের এলাকায় এ ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ সদর থানার ওসি ওমর ফারুক জানান, শনিবার সকালে এক সিএনজি চালিত অটোরিকশা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মালেঙ্গা নামক এলাকায় এলে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি ওমর ফারুক জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission