সাতে নেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৩ জুন ২০১৭ , ০৯:০৮ এএম


সাতে নেমে গেলো বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার খেসারত হাতেনাতে দিতে হলো বাংলাদেশকে। ম্যাচটিতে হার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাতে নামিয়ে দিয়েছে টাইগারদের।

বিজ্ঞাপন

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ওভালে ইংল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯২। এ নিয়ে র‌্যাঙ্কিং ছয় থেকে সাতে নেমে গেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই রেটিং পয়েন্ট ৯৩ নিয়ে ছয়ে উঠে গেছে শ্রীলঙ্কা। তবে আজ দক্ষিণ আফ্রিকার কাছে লঙ্কানরা হেরে গেলে ফের ছয়ে উঠে যাবে মাশরাফিরা।

এছাড়া র‌্যাঙ্কিংয়ে আর তেমন হেরফের ঘটেনি। রেটিং পয়েন্ট ১২২ নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ১১৮ নিয়ে পরের স্থানে আছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। রেটিং পয়েন্ট ১১৪ নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। আর ২ পয়েন্ট কম নিয়ে ঠিক কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড। ৮৮ পয়েন্ট নিয়ে তাদের পরের স্থানে অবস্থান করছে পাকিস্তান।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission