জমির জন্য অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭ , ০৯:৪২ পিএম


জমির জন্য অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতন (ভিডিও)

জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ঈদের পরদিন ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামে।

পুলিশ নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার সঙ্গে জড়িত আবুল কাশেম ও রবিউলকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আটজনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা করেছে নির্যাতিতার স্বামী। আসামিরা হলেন ঝরনা আক্তার, পারুল আক্তার, আইরিন আক্তার, আবুল কাশেম, দ্বীন ইসলাম, সাইফুল ইসলাম, রবিউল ও বিল্লাল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নির্যাতিতা কল্পনা আক্তারের স্বামী ইজিবাইক চালক মো. সিরাজুল ইসলাম আড়াই বছর আগে প্রতিবেশী আবু বক্করের তিন ছেলে রবিউল আওয়াল, সাইফুল ইসলাম ও দ্বীন ইসলামের কাছে পাঁচ শতক জমি বিক্রি বাবদ এক লাখ ২০ হাজার টাকা নেন। কিন্তু এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর দলিল করে দেননি। এই অবস্থায় ওই জমির দখল চাইতে গেলেই কল্পনা ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এসব নিয়ে গ্রামে একাধিক সালিস-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।

গেলো মঙ্গলবার ফের জমি দখল করতে গেলে কল্পনা তাদের দা নিয়ে ভয় দেখান। পরে তারা কল্পনাকে ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেন। 

এসএস/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission