‘মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ০৩:১০ পিএম


‘মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক’
ছবি- ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দুই ওভার এক বল পর্যন্ত কোনো রান তুলতে পারেনি স্বাগতিকরা। দলটির সেরা ব্যাটসম্যান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও তখনো রানের খাতা খুলতে পারেননি। সে সময় বোলার মুস্তাফিজুর রহমানের চাওয়াতে লেগ গালিতে মুমিনুল হককে আনেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

মুস্তাফিজের পরের ইনসুইঙ্গিগ এক ডেলিভারিতে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন ব্র্যাথওয়েট। কিন্তু সেটি হাতে জমাতে পারেননি বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। মুস্তাফিজের বলে পরে ক্যাচ উঠেছিল আরেকটি। সেটি মিস করেন লিটন দাস। দুটি মিস গেলেও উইন্ডিজদের হারানো দুই উইকেট শিকার করেছেন টাইগার পেসাররাই।

ফলে প্রথম দিন শেষে টাইগার পেসারদের বোলিং পারফরম্যান্সে বেশ খুশি অধিনায়ক সাকিব। বিশেষ করে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা মুস্তাফিজতো ছিলো অসাধারণ। ১২ ওভার করে ৬ মেডেনে মাত্র ১০ রান দিয়েছেন তিনি। খালেদও ৯ ওভারে দিয়েছেন ১৫ আর এবাদতের ১২ ওভার থেকে ১৮ রান নিতে পেরেছে ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

পেসারদের বোলিং নিয়ে তাই সাকিবের কণ্ঠে স্তুতি ঝরে পড়েছে। পেস অ্যাটাক নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আজকের (প্রথম) দিনে আমি খুবই খুশি, কিছু হাফ চান্স ছিল। ওগুলা যদি নিতে পারতাম, তাহলে পেসারদের জন্য ভালো একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরে পাইনি। ওভারঅল পেস ইউনিটটা খুবই ভালো বল করেছে।

পার্টনারশিপে ভালো বল করেছে। মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার মনে হয় খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। এবাদত সবসময় আমাদের ভালো বল করছে টেস্টে। সো তিনটা বোলারই আমার মনে হয় ভালো বল করেছে।

বিজ্ঞাপন

আমি বলবো ওরা একটু আনলাকি ছিলো যে, আরও দুটি উইকেট ওরা হয়ত পেতে পারতো। যেটা হয়ে গেলে আমরা মোটামুটি ভালো অবস্থানে থাকতাম।

যদি ধরেন যে, ১০০ রানে ৪ উইকেট থাকতো তাহলে যেটা হতো যে, কাল যদি আমরা ওদের আর ১০০ রানে অলআউট করে দিতে পারতাম। আমরা ম্যাচে থাকার মতো অবস্থানে থাকতাম। এখনো হবে না তা বলছি না, হতে পারে। কিন্তু ওদের যেহেতু বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে।

বিজ্ঞাপন

কালকেও এসে আমাদের একই কাজ আবার করতে হবে। এটাই আসলে আমাদের বোলারদের চ্যালেঞ্জ হবে। কালকে যেহেতু উইকেট আরেকটু বেটার হবে সেখানে আমরা আরও কত ডিসিপ্লিনড ওয়েতে বল করতে পারি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission