‘পদ্মা সেতুতে ড্রাইভ করার তর সইছে না’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুন ২০২২ , ০৬:২২ পিএম


‘পদ্মা সেতুতে ড্রাইভ করার তর সইছে না’
হাবিবুল বাশার

স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। দক্ষিণাঞ্চলের মানুষ এতদিন যে সেতু নিয়ে স্বপ্ন দেখেছিল, সেই পদ্মা সেতু দিয়ে পারাপারের অপেক্ষা। আর দুইদিন পর সেই অপেক্ষাও ফুরিয়ে যাবে। এরপর ঢাকার সঙ্গে অনায়াস যাতায়াত করতে পারবে দক্ষিণের ২১টি জেলা।

যার মধ্যে রয়েছে খুলনা অঞ্চলের জেলা কুষ্টিয়া। এই কুষ্টিয়ায়ই জন্ম বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার উচ্ছ্বাসের শেষ নেই পদ্মা সেতুকে ঘিরে।

এই সেতু হাবিবুল বাশারের কাছে অনেক বড় পাওয়া। যেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো ফেরির জন্য, সেই কষ্ট এবার লাগব হবে।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে পদ্মা সেতু নিয়ে কথা বলতে গিয়ে গণমাধ্যমে বলেন, ‘এটা আমাদের অনেক অনেক দূরত্ব বলেন, যারা আমাদের দেশের বাড়িতে যাবো বলেন, কারণ আমরা যারাসব সময় গ্রামের বাড়িতে যাই, ভ্রমণ করি তাদের জন্য বিশাল পাওয়া। আগে ৮-৯-১০ ঘণ্টা সময় লাগতো। দেখা যায় ফেরির জন্য বসে আছি। কখন পার হব তা নিয়ে থাকে দুশ্চিন্তা। এখন অন্তত ৫-৬ ঘণ্টা কম লাগবে আমার দেশের বাড়ি যেতে।’ 

উদ্বোধনের পর দ্রুতই বাড়ি যেতে চান পদ্মা সেতুর ওপর গাড়ি চালিয়ে। এ জন্য তর সইছে না সাবেক এই অধিনায়কের। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দেশের জন্য অনেক বড় পাওয়া। সাহসিকতার অনন্য উদাহরণ তৈরি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার তো ইচ্ছে ছিল প্রথম দিনই ড্রাইভ করার। আমরা যারা ওই অঞ্চলের বাসিন্দা তাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission