বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নির্ধারণের কারণ জানালেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০১:০৯ পিএম


বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নির্ধারণের কারণ জানালেন ফিফা সভাপতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোনি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের থেকে প্রায় ১০গুণ বেশি মূল্য নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। এবার টিকিটের উচ্চমূল্য নেওয়ার কারণ ব্যাখ্যা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের দাম নির্ধারণে স্থানীয় বাজারের বাস্তবতাকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

নিউইয়র্কে এক অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ ফিফার জন্য মূলত একমাত্র বড় আয়ের উৎস, যা চার বছর পরপর এক মাসে অনুষ্ঠিত হয়। সেই আয় দিয়েই পরবর্তী চার বছর বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে বিনিয়োগ করা হয়। তার ভাষায়, ‘বিশ্বকাপ থেকেই আমরা রাজস্ব পাই, আর সেই অর্থই ২১১টি দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ফিফা একটি অলাভজনক সংস্থা। তাই বিশ্বকাপ থেকে অর্জিত অর্থের বড় অংশই বিভিন্ন দেশে ফুটবল কাঠামো গড়ে তোলার কাজে ব্যবহার করা হয়। অনেক দেশই এই সহায়তা ছাড়া ফুটবল কার্যক্রম চালাতে পারত না।

তবে বাস্তবতা হলো, টিকিটের দাম ইতোমধ্যেই ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটও হাজার ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে, আর ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে কয়েক হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত।

সমালোচনার পর ফিফা সীমিত পরিসরে কম দামের টিকিটের ব্যবস্থা করেছে, যেখানে প্রায় ৬০ ডলারের একটি ক্যাটাগরিও রাখা হয়েছে। তবে সেটি মোট টিকিটের খুবই ছোট অংশ।

ইনফান্তিনো উত্তর আমেরিকাকে বিশেষ বাজার হিসেবে উল্লেখ করে বলেন, এই অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা ও চাহিদা বিবেচনায় রেখেই মূল্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ম্যাচ হবে ১০৪টি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission