বিসিসিআই-এর আবেদন মেনেই নিচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৬ জুলাই ২০২২ , ০৯:৪৬ পিএম


বিসিসিআই-এর আবেদন মেনেই নিচ্ছে আইসিসি
সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসি’র কাছে যা চায় সেটা পাওয়াই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য ক্রিকেট ক্যালেন্ডারে আড়াই মাস বরাদ্ধ চেয়ে বিসিসিআই আবেদন করে আইসিসি বরাবর।

আইসিসি সেটি গ্রহণ করেছে এবং মেনে নেয়ারও কার্যকলাপ শুরু করে দিয়েছে। এরই মধ্যে যে খসড়া দিয়েছে আইসিসি তাতে দেখা যাচ্ছে, ২০২৪ সাল পর্যন্ত মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আইপিএলের জন্য সময় ফাঁকা রাখছে আইসিসি।

এ নিয়ে বিসিসিআই-এর সচিব জয় শাহ বলেছেন, ‘আইসিসির পরবর্তী ফিউচার ট্যুর অ্যান্ড পোগ্রামে (এফটিপিতে) আড়াই মাস সময় রাখতে যাচ্ছে। যাতে করে এই সময়টাতে অন্য দেশের ক্রিকেটাররা স্বাছ্যন্দে আইপিএলে অংশ নিতে পারেন। এই বিষয়টা আমরা আগেই জানিয়েছিলাম আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডকে। এখন সেটি চূড়ান্ত হবার অপেক্ষায়।’

আগামী ২৫ এবং ২৬ জুলাই বার্মিংহ্যামে আইসিসির বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

এদিকে আইপিএলে আটটি দল থেকে থেকে বাড়িয়ে করা হয়েছে ১০টি দল। আট দল থাকতে ম্যাচ হতো ৬০টি। দলের সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ ম্যাচে। যা বেড়ে দাঁড়ানোর কথা রয়েছে ৯৪ ম্যাচ পর্যন্ত।

আইপিএল ছাড়া অন্য দেশগুলোর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জন্য নির্দিষ্ট করে কোনো সময় বরাদ্ধ করেনি আইসিসি। তবে একটি খসড়াতে দেখা গেছে জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এবং আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission