‘বেট উইনার’ কী, কেন এত আলোচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ , ০৮:১৩ পিএম


‘বেট উইনার’ কী, কেন এত আলোচনা
বেট উইনার

বেট উইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গত ২ আগস্ট সাকিব তার অফিসিয়াল ফ্যান পেজে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেন।

বিজ্ঞাপন

যেখানে তার একটি ছবির সঙ্গে লেখা ছিল, ‘প্রিয় ভক্তরা, বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও, তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’

সাকিবের এই পোস্টের আগে বেট উইনার নিউজ কিংবা বেট উইনার নিয়ে বাংলাদেশের মানুষ জানত না বললেও চলে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অবগত ছিল না ‘বেট উইনার’ নিয়ে।

পরে জানা যায়, এটি একটি অনলাইন বেটিং বা জুয়ার একটি সাইট। যেখানে যে কেউ চাইলেই বেট ধরতে পারবে; যার অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর সাকিব আল হাসান পরিষ্কার করতে চেয়েছিলেন, এটি বেটিং সাইট না। শুধু মাত্র নিউজ পোর্টাল।

বিজ্ঞাপন

No description available.

সাকিব ছাড়াও এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং

বিজ্ঞাপন

তবে বিসিবি এ নিয়ে বেশ সোচ্চার। দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দেন, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা। বিসিবি প্রধানের মতে দেশ এবং দেশের ক্রিকেটের সংবিধানবহির্ভূত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো খেলোয়াড় চুক্তি করতে পারবে না।

‘আমাদের ক্লিয়ার কাট বলা আছে, কীসের কীসের সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না। এই কোম্পানিটির তো সম্পর্ক আছে! আপনি বলতে পারেন, বেট উইনার নিউজ একটা নিউজ ওয়েবসাইট। কিন্তু বেট উইনারের তো বেটিং আছে, গ্যাম্বলিং আছে, সবই আছে। এটার তো অংশ। আমরা তো বলেছি এ রকম সম্পর্কই থাকতে পারবে না। আমরা নিজেদের ভাবনায় পরিষ্কার। আলোচনারই কিছু নেই। এখন তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে, দেশের ক্রিকেটে থাকবে নাকি বেটিংয়ে থাকবে।’

তবে শেষ পর্যন্ত সাকিব সরে এসেছেন বেট উইনার নিউজের সঙ্গে করা চুক্তি থেকে। এ নিয়ে বিসিবি বরাবর চিঠিও দিয়েছেন বলে জানানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission