ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পেরুর স্টেডিয়ামে রহস্যময় ঘটনায় নিহত ১, আহত ৪৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
ছবি: সংগৃহীত

পেরুর রাজধানী লিমায় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এ ফুটবল ডার্বির আগে সমাবেশে ঘটে যাওয়া এক রহস্যজনক ঘটনায় ৪৭ জন আহত ও ১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো।

তিনি বলেন, ‘স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজন মারা গেছেন।’ তবে এই ঘটনার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

আরও পড়ুন

স্টেডিয়ামের একটি অংশ ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু আলিয়ানজা লিমা ক্লাব কর্তৃপক্ষ সেই দাবি নাকচ করে জানিয়েছে, ভেন্যুর কোনো অংশ ধসে পড়েনি।

ক্লাবের মতো বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও। ফায়ার সার্ভিস প্রধান মার্কোস পাজুয়েলো জানান, ‘দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো ভালো অবস্থায় ছিল। কোথাও কোনো দেয়াল বা অংশ ধসে পড়েনি।’

এদিকে পেরুভিয়ান ফুটবল লিগ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে আলিয়ানজা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
নিউইয়র্কে প্রথমবারের মত তৈরি হচ্ছে ২৫ হাজার আসনের সম্পূর্ণ বৈদ্যুতিক সকার স্টেডিয়াম
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে