প্রথমার্ধে ম্যাচের ফলাফল গোলশূন্য অবস্থায় ছিল। ফলে বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। ম্যাচের ৬৪তম মিনিটে দারুণভাবে গোল করে ব্রাজিলকে এগিয়েও নিয়েছিলেন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিএআরে দেখা যায় ভিনিসিয়াস অফসাইডের ছিলেন। যার কবলে পড়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। যার কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে যেতে পারল না সেলেসাওরা।
বিশ্বকাপের মঞ্চে এর আগে দুইবারের দেখায় সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পায়নি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে কাতার বিশ্বকাপে 'জি' গ্রুপের ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে সেটাই আগেই ধারণা করা হয়েছিল। দোহার স্টেডিয়াম ৯৭৪'এ ম্যাচের প্রথমার্ধেও তার চিত্র ফুটে উঠেছিল। তবে নেইমারহীন ব্রাজিল একের পর এক আক্রমণ করেও ফিনিশিং টাচটি দিতে পারেনি। যার ফলে প্রথমার্ধে কোনো গোলও করতে পারেনি দল দুটি।
তবে বিরতি থেকে ফিরে ব্রাজিল কোচ তিতে পাকেতাকে উঠিয়ে নিয়ে তরুণ রদ্রিগোকে মাঠে নামান। ফলে আক্রমণে যাওয়ার ইঙ্গিতও দেন। ম্যাচের ৬৪তম মিনিটে মাঝমাঠ থেকে বড় এক পাস দেন ভিনিসিয়াসের সামনে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলটাকে নিয়ে দেখেশুনে সুইস গোলকিপারকে কিছুক্ষণ দেখেশুনে জালের নিশানা খুঁজে নেন। তবে ভিএআরে দেখা যায় ভিনিসিয়াস অফসাইডের ছিলেন। যার কবলে পড়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। যার কারণে ব্রাজিল সমর্থকদের উল্লাস কিছুক্ষণের মধ্যেই ফিকে হয়ে ওঠে।




