বিশ্বকাপের আগে কাঁদলেন আনচেলত্তি, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৮:২১ পিএম


বিশ্বকাপের আগে কাঁদলেন আনচেলত্তি, ঘটনা কী
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে কঠিন পরীক্ষায় বসতে যাচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কারণ, প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এই ইতালিয়ান কোচের। তবে বিশ্বকাপের আগে কাঁদলেন তিনি।

মূলত, বিশ্বকাপের আগে নিজের নাতি-নাতনিদের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ইতালিয়ান এই কিংবদন্তি কোচ।

ভিডিওতে ছোট্ট নাতি-নাতনিরা ভালোবাসা আর শুভকামনায় ভরা বার্তা পাঠায় তাদের প্রিয় ‘আবুয়েলো’ (দাদু)-কে। একটি বার্তায় তারা বলে, ‘আবুয়েলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে।’

আরও পড়ুন

আরেকটি অংশে তারা ব্রাজিলের সম্ভাব্য শিরোপা জয়ের পথও কল্পনা করে বলে, ‘আশা করি আমরা ফ্রান্সকে হারাব, তারপর স্পেনকেও হারাব। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’

ভিডিওর শেষ দিকে তারা আরও বলেন, ‘বিশ্বকাপে অনেক শুভকামনা, আবুয়েলো (দাদু)। আমরা তোমাকে খুব ভালোবাসি।’ নাতি-নাতনিদের এই আন্তরিক বার্তা স্পষ্টভাবেই ছুঁয়ে যায় আনচেলত্তির হৃদয়।

বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জের আগে পরিবারের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সমর্থন তাকে আরো অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ ও গৌরবময় কোচিং ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা আনচেলত্তি এবার ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। 

ভিডিও শেষে চোখ মুছতে দেখা যায় ব্রাজিলিয়ান কোচকে। পরে ইতালিয়ান এই কোচ জানান, পরিবারের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission