গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে যা হবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ , ১২:৪৮ পিএম


গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে যা হবে
ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ২২তম আসরে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কানাডা ও স্বাগতিক কাতার। আর ইতোমধ্যেই নক-আউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও পর্তুগাল। শেষ ষোলোর ১৩টি স্লট এখনও বাকি রয়েছে।

শেষ ১৬ নিশ্চিতে গ্রুপ পর্বে শেষবার একের অন্যের বিপক্ষে মাঠে নামবে দলগুলো। এমন পরিস্থিতিতে সমীকরণ আরও রোমাঞ্চকর হয়েছে। চলছে নানান বিশ্লেষণ-পরিসংখ্যান।

শেষ ১৬-তে যেতে গ্রুপ পর্বে সেরা দুইয়ে থাকতে হয়। অনেক সময় গ্রুপ পর্বে একাধিক দলের পয়েন্ট সমান হয়। এ ক্ষেত্রে সাতটি ভিন্ন মানদণ্ডে সিদ্ধান্ত নেবে ফিফা। 

গোল ব্যবধান : গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল নকআউট পর্বে জায়গা করে নেবে। 

বেশি গোল : পয়েন্ট ও গোল ব্যবধান একই হলে গোল দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এক্ষেত্রে যে দল বেশি গোল দিয়েছে, তারা শেষ ১৬-তে জায়গা করে নেবে।

মুখোমুখি লড়াই : বেশি গোল শর্ত মানদণ্ডে উভয় দল সমান হলে দেখা হবে মুখোমুখি দেখায় কোন দল বেশি জয় পেয়েছে। এক্ষেত্রে মুখোমুখি দেখার ফলাফলে এগিয়ে থাকা দল নকআউটে জায়গা পাবে।

মুখোমুখি গোল পার্থক্য : মুখোমুখি লড়াইয়ে যে দল গোল ব্যবধানে এগিয়ে রয়েছে, তারাই পরের ধাপে জায়গা করে নেবে। 

মুখোমুখি বেশি গোল : মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধান সমান হলে যারা বেশি গোল করেছে, তারাই এগিয়ে যাবে নকআউটে।

ফেরায় প্লে পয়েন্ট : মুখোমুখি বেশি গোল হিসাবে বিষয়টি সুরহা না হলে ফেয়ার প্লে পয়েন্ট হিসাব করা হবে। এরপর ফেয়ার প্লে পয়েন্ট বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। 

লটারি ড্র : উপরের ছয় শর্তে বিষয়টি সমাধান না হলে লটারির ড্রয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। লটারির ড্রয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কারা পরের রাউন্ডে কোয়ালিফাই করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission