সকালে ব্রাজিলের কোপার মিশন শুরু, যেভাবে দেখবেন খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুন ২০২৪ , ০৯:৩৭ পিএম


ব্রাজিল
ছবি-এএফপি

রাত পোহালেই কোপা আমেরিকার মিশনে মাঠে নামবে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে মোকাবিলার করবে ভিনি-রদ্রিগোরা। মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টায় শুরু হবে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ।

বিজ্ঞাপন

এই ম্যাচে নামের ভার কিংবা শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে সেলেসাওরা। ফিফা র‌্যাঙ্কিংয়েও দু’দলের পার্থক্য ৪৮ ধাপের। এখন পর্যন্ত ১১ বারের দেখায় ১০ বারই জিতেছে ব্রাজিল।

তবে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ১৩টি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তাদের জয়-পরাজয় পাঁচটি করে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও তেমন সুবিধাজনক অবস্থানে নেই সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও নতুন কোচ দরিভাল সেই ভঙ্গুর দশা কাটিয়ে উঠতে কাজ করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের প্রতিটি পজিশনে দীর্ঘ সময়ের জন্য নির্ভরযোগ্য খেলোয়াড় নির্ধারণ করতে কাজ করছেন তিনি। 

ব্রাজিল কোচ মনে করছেন, কোপা আমেরিকায় সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম‍্য। অভিজ্ঞ এই কোচ স্বীকার করে নিয়েছেন, মাঠে সমন্বয় এখনও সেভাবে গড়ে ওঠেনি। 

বিজ্ঞাপন

দরিভাল বলেন, মাত্র তিন মাস আগে গড়া একটি দল, যেখানে ছেলেরা ১৫ বা ২০ দিন কাজের পর চলে যায়, তাদের মধ্যে থেকে আমাদের একটা ভারসাম‍্য বের করে নিতে হবে।

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে, বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।

বিজ্ঞাপন

এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission