ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গাদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করলেন মেসুত ওজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারে একদিনের সরকারি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার পৌঁছান তিনি। প্রতিনিধি দলের বিশেষ আকর্ষণ ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও তুর্কি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

সফরের অন্যতম আকর্ষণ ছিল রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচ। এ ম্যাচে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল নিজেরাই মাঠে নেমে খেলায় অংশ নেন, যা শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

খেলা শেষে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করেন। এ সময় উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সভাপতি আব্দুল্লাহ এরেন এবং ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

রোহিঙ্গা শিবিরে চলমান মানবিক কার্যক্রম ও ত্রাণ পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রতিনিধি দলটির আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই
রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। শনিবার (২৪ অক্টোবর) ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন মাহমুদ জামাল। রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ক্রীড়া সংগঠক। ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন মাহমুদ জামাল।  আরটিভি/এসআর
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই
জীবনযুদ্ধে হার মানলেন ক্রিকেটার হৃদয়
চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়।  শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়। হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/এসআর  
জীবনযুদ্ধে হার মানলেন ক্রিকেটার হৃদয়
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ খেলার ১১ বছর পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
আরও পড়ুন
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত