আইপিএল

হায়দরাবাদকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় দিল্লির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৭:৩৪ পিএম


আইপিএল ২০২৫
ছবি: এএফপি

লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে এবারের আইপিএল মিশন শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজধানীর দলটি। ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি।

রোববার (৩০ মার্চ) আগে ব্যাট করতে নেমে দিল্লিকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল হায়দরাবাদ। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে দিল্লি।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ও ফাফ ডু-প্লেসিস। ২৬ বলে ফিফটি তুলে নেন ডু-প্লেসিস। পরে বলে সাজঘরে ফেরেন তিনি।

তবে ফিফটি তুলতে পারেননি ম্যাকগ্রাক। ৩২ বরে ৩৮ রান করে ফেরেন এই অজি ব্যাটার। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন অভিষেক পোড়েল। ৫ বলে ১৫ রান করে ফেরেন লোকেশ রাহুল।

শেষ পর্যন্ত ক্রিস্টান স্টাবসের ১৪ বলে ২১ রান এবং অভিষেকের ১৮ বলে অপরাজিত ৩৪ রানে ভর করে ২৪ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে দিল্লি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দরাবাদ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা (১)। আলো ছড়াতে পারেননি ইশান কিষানও। ৫ বলে ২ রান করেন তিনি।

আরও পড়ুন

এক বল পরে তাকে সঙ্গ দেন নীতিশ কুমার। এতে ২৫ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। এদিন শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি হেড। ১২ বলে ২২ রান করে ফেরেন এই অজি ব্যাটার। 

তবে হেইনরিচ ক্লাসেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অনিকেত ভার্মা। ১৯ বলে ৩২ রান করে ক্লাসেন আউট হলেও ৩৪ বলে ফিফটি তুলে নেন অনিকেত। অভিনাভ মনোহার ৪ এবং প্যাট কামিন্স ২ রানে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি অনিকেতও।

৪১ বলে ৭৪ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মুল্ডারকে ৯ এবং হার্শিত প্যাটেলকে ৫ রানে ফিরিয়ে নিজের ফাইফার তুলে নেন স্টার্ক। এতে ১৬৩ রানে অলআউট হয় হায়দরাবাদ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission