ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সারাদেশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম না, সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

ফেসবুক পোস্টে তারা নতুন বছরের শুভকামনার পাশাপাশি তুলে ধরেছেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা। বিভিন্ন ক্রিকেটার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বার্তা, ছবি ও গ্রাফিক্স শেয়ার করেন।

কেউ লাল-সাদা পোশাকে বৈশাখী আবহ ফুটিয়ে তুলেছেন, আবার কেউ নতুন বছরের প্রার্থনা ও ইতিবাচকতার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন

অলরাউন্ডার সাকিব আল হাসান একটি উৎসবমুখর ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। উৎসবের আনন্দটুকু ভাগাভাগি হোক পরিবারের সঙ্গে।’ ক্রিকেটার মুশফিকুর রহিম তার স্ত্রী-সন্তানসহ ছবি পোস্ট করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিকেটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩। নতুন বছর, নতুন লক্ষ্য, নতুন প্রেরণা। সবাইকে শুভ নববর্ষ।’ সৌম্য সরকার লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর। শুভ নববর্ষ।’

মাহমুদুল্লাহ রিয়াদ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘নতুন বছরে নতুন গল্প লিখি। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’

এছাড়া তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমনসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার তাদের পোস্টে ভক্তদের উদ্দেশ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করেন। পাশাপাশি নতুন বছরকে ঘিরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
যে কীর্তিতে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ