এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ১০:৫৩ পিএম


এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি
মোহাম্মদ শামি। ছবি: এএফপি

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ শামির নাম। হত্যার হুমকি ছাড়াও ১ কোটি রুপিও দাবি করে ই-মেইল পাঠানো হয়েছে এই ভারতীয় পেসারকে।
 
সোমবার (৫ মে) এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিব এফআইআর দায়ের করেছেন। 
 
সেখানে অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজনকে উল্লেখ করেছেন তিনি। ই-মেইলে দেওয়া তথ্য থেকেই এই নামটি এফআইআরে যুক্ত করা হয়। কারণ, রাজপুত সিন্দর নামে কোনো একব্যক্তি মেইলটি পাঠিয়েছেন।
 
এরপরই সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এই এফআইআরকে ইন্ডিয়ান পেনাল কোড-২০২৩ এর ৩০৮(৪) ধারা, ২০০৮ এর ইনফরমেশন টেকনোলজি এক্টের ৬৬ ডি ও ৬৬ই ধারায় মামলা হিসেবে গ্রহণ করতে আদেশ দেন।
 
চলতি আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শামি। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে  ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি। 
 
আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission