দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ, আজ কি খেলবেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৭:১২ পিএম


দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ, আজকে খেলবেন কি?
মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

আরব অমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই ভারতে পৌঁছে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তিনি। তবে আজ গুজরাটের বিপক্ষে মাঠে নামবে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

রোববার (১৮ মে) আইপিএলে রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা আছে।

বিরতির আগে দিল্লির একাদশে নিয়মিত ছিলেন মিচেল স্টার্ক। তবে এই অজি পেসার বিরতির পর আর ভারতে ফিরেননি। তাই পেস ইউনিটে ঘাটতি তৈরি হয়েছে। মোস্তাফিজের অন্তর্ভুক্তি সেই ঘাটতি পূরণ করতে পারে। এ ছাড়া মোস্তাফিজও স্টার্কের মতোই বাঁহাতি পেসার। তাই ফিজই হতে পারেন স্টার্কের সেরা বিকল্প।

আরও পড়ুন

কিন্তু একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে ‘এক্স ফেক্টর’ হতে পারে তার ভ্রমণ ক্লান্তি। যেহেতু গতকালই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন এবং দুবাই থেকে ভারতে গেছেন তাই ভ্রমণ ক্লান্তি এখানে প্রভাব রাখতে পারে। 

তবে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, ফিজ খেলার মতো যথেষ্ট ভালো অবস্থানে আছেন তাহলে আজই মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে।

উল্লেখ্য, আইপিএল মাঝপথে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত ১৪ মে এই টাইগার পেসারকে ৬ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। অনেক নাটকীয়তার পর আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে ৭ দিনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission