দ. আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৭:৪১ পিএম


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার চার দিনের দুটি টেস্ট ম্যাচে মাঠে নামবে দুই দল। আর এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) বিকেলে এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে রয়েছেন ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা ও রিপন মণ্ডলরা। এ ছাড়া আরও সুযোগ পেয়েছেন ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, আইচ মোল্লা ও প্রীতম কুমাররা। 

বিজ্ঞাপন

আগামীকাল ২০ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২৭ মে দ্বিতীয় চার দিনের ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission