আন্তর্জাতিক ক্রিকেট বাজে সময় পার করছেন শাহিন আফ্রিদি। সম্প্রতি বাংলাদেশ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই গতিময় পেসার। তবে পিএসএলের দুর্দান্ত নেতৃত্ব দিয়ে লাহোর কালান্দার্সকে তৃতীয় শিরোপা জিতিয়েছেন তিনি।
এর মাঝেই ফিফার এক পোস্টে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্ব ফুটবলের বড় তারকাদের ১০ নম্বর জার্সির একটি ছবি দিয়েছে। যেখানে সমসাময়িক কালের তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুকা মদ্রিচের জার্সির সঙ্গে রয়েছে শাহিন আফ্রিদির ১০ নম্বর জার্সিটি।
তবে ফিফার সেই পোস্টটি বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে দেখা যাচ্ছে না। ফিফা তাদের যার ক্যাপশনে তারা লিখেছে, দ্য আইকনিক।
নেটিজেনদের ধারণা ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অঞ্চলভিত্তিক নিজেদের অনলাইন প্রচারণা চালাচ্ছে ফিফা। তারই অংশ হিসেবে শাহিনের জার্সির ছবি দিয়ে সংস্থাটি সম্ভবত দেশটির ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে।
অঞ্চলভেদে তাদের ভাষা, আইকনিক কোনো তারকা, সংস্কৃতি কিংবা প্রতীকি কিছু নিয়ে পোস্ট করে ফিফার অনলাইন কার্যক্রম চালানোর রীতি বেশ পুরোনো।

সদ্য শেষ হওয়া পিএসএলে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সেরা বোলারের পুরস্কার জিতেছেন শাহিন আফ্রিদি। এবারের আসরে ১২ ম্যাচে ১৬.৪২ গড়ে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার।
এ ছাড়াও টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক হিসেবে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছেন তিনি। একবার করে পিএসএলে ট্রফি জিতেছেন মিসবাহ-উল-হক, ড্যারেন সামি, জেপি ডুমিনি, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান।
আরটিভি/এসআর/এস




