আইপিএলে কোহলির বিরাট ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ মে ২০২৫ , ০৩:৪৫ পিএম


বিরাট কোহলি
ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি আসরে নতুন রূপে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর সেই নতুন রূপ দেওয়ার কেন্দ্রে রয়েছেন বিরাট কোহলি। এক সময় তারকাবহুল দল গড়েও আইপিএলে সাফল্যের দেখা পেতো না, সেই বেঙ্গালুরু এখন পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার (২৭ মে) লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে কোহলির বেঙ্গালুরু। 

এই ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ৩০ বল খেলে ৫৪ রানের ইনিংসে তিনটি রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক অর্ধশতরান (৬৩) করার রেকর্ড এখন তার দখলে। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকে যার ফিফটির সংখ্যা ৬২।

লখনৌর বিপক্ষে ৫৪ রানের করার মাধ্যমে চলতি আইপিএলে কোহলির মোট রান ৬০২। এই রান নিয়ে তিনি পাঁচবার এক মৌসুমে ৬০০ বা তার বেশি রান করলেন। এর আগে তিনি ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলে এই কীর্তি গড়েন। 

virat

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। যার নামের পাশে রয়েছে চারবার ৬০০+ রান করার নজির। ২০১৮, ২০২০, ২০২১, ২০২২ সালের আইপিএলের এই চার আসরে লোকেশ রাহুল ৬০০+ রান করেন।

আর কোহলির তৃতীয় রেকর্ডটি হলো একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করার প্রথম ক্রিকেটার কোহলি। লখনৌর বিপক্ষে ম্যাচ শেষে তার মোট রান দাঁড়িয়েছে ৯০০৪। এর মধ্যে ৮৫৭৯ রান আইপিএলে, আর বাকি রান এসেছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। 

শুধু কোহলি নয়, বেঙ্গালুরুর দল হিসেবেও একটি বিরল কীর্তি গড়েছে। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে সব অ্যাওয়ে ম্যাচ জয় তুলে নিয়েছে তারা। এবারের আসরে সাতটি অ্যাওয়ে ম্যাচের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। যা 
এর আগে আর কোনও দল করতে পারেনি।  

পুরুষদের টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে সর্বাধিক রান
৯০০৪ - আরসিবির হয়ে বিরাট কোহলি
৬০৬০ - এমআইয়ের হয়ে রোহিত শর্মা
৫৯৩৪ - হ্যাম্পশায়ারের হয়ে জেমস ভিন্স
৫৫২৮ - সিএসকে-র হয়ে সুরেশ রায়না
৫৩১৪ - সিএসকে-র হয়ে এমএস ধোনি

আইপিএলের এক সংস্করণে সর্বাধিক ৬০০-র বেশি রান
৫ - বিরাট কোহলি (২০১৩, ২০১৬, ২০২৩, ২০২৪, ২০২৫)
৪ - কেএল রাহুল (২০১৮, ২০২০, ২০২১, ২০২২)
৩ - ক্রিস গেইল (২০১১, ২০১২, ২০১৩)
৩ - ডেভিড ওয়ার্নার (২০১৬, ২০১৭, ২০১৯)  

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission