বো‌র্ডে এখন ক্রিকেট ছাড়া সব‌ হ‌চ্ছে: তা‌মিম ইকবাল 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ০৪:২৮ পিএম


তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে বলতে গেলে মাঠের বাইরের সব ঘটনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান ঘটনা নিয়ে এবার বোমা ফাটালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এমন পরিস্থিতিতে বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।     

বর্তমানে ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোর আছেন তামিম। আর লাহোরের স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। লাহোরে বাংলাদেশি সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম। এ সময় বিসিবির নানা কর্মকাণ্ড আলোচিত হওয়ার পাশাপাশি ক্রিকেটে মানুষের আগ্রহ কমছে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতি থেকে বের হতে বিসিবি কর্মকর্তাদের কিছু পরামর্শও দেন তামিম।

এই সময় তামিম ইকবাল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলো ক্রিকেটের বোর্ড। ক্রিকেট বাদে সবকিছুই হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে। আমার  মনে হয়, সভাপতি কে হবেন সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’

ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা কমিয়ে, খেলায় মনোযোগ দেওয়ার আহবান সাবেক এই অধিনায়কের, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

লা‌হো‌রে থাকা বাংলা‌দেশ দ‌লের সঙ্গে দেখা ক‌রে‌ছেন তা‌মিম ইকবাল। ক‌ঠিন সম‌য়ে পা‌শে দাঁড়া‌লেও বেশি পরামর্শ দেয়াটা ঠিক ম‌নে করেন‌নি সা‌বেক অধিনায়ক। তামিম বলেন, আমি এখন একদম দলের বাইরের একজন। আমি ওখানে গিয়েছি দলের কিছু খেলোয়াড়ের ব্যাগ ছিল সেগুলো দিতে। ওদের সঙ্গে আমার দেখা হয়েছে, হায় হ্যালো হয়েছে এর বাইরে বেশি কোনো কথা বলিনি। 

আরও পড়ুন

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম ম্যাচ হেরে সমালোচনার মুখে টিম বাংলাদেশ। সবমিলিয়ে তাদের সাম্প্রতিক পরিসংখ্যান সুখকর নয়। এই বিপর্যস্ত অবস্থা কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ত‌বে ক্রিকেট বোর্ড নি‌য়ে তা‌মিম ইকবা‌লের ভাবনা অ‌নেক।সেই সাথে দেখ‌তে চান নতুন প‌রিকল্পনা। ‌কাজ করার ক্ষে‌ত্রে ব‌য়সের ব‌্যাপারটা সাম‌নে আনাও তার কা‌ছে অযৌ‌ক্তিক। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission