যে কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৮:৪৪ পিএম


যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি 
আমিনুল ইসলাম বুলবুল । ছবি: সংগৃহীত

গত শুক্রবার ফারুক আহমেদের পর নতুন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে ট্রিপল সেঞ্চুরি মারার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাবেক এই অধিনায়ক।

এর মাঝেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি। মূলত, পবিত্র ঈদুল আজহা পালন করতে পরিবারের কাছে যাচ্ছেন তিনি। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াতে স্থায়ী হয়েছে বুলবুলের পুরো পরিবার। 

দেশের দায়িত্ব নেওয়ার ডাকে বুলবুল বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই আছেন। যার ফলে ঈদকে সামনে রেখে দূর দেশে তার পরিবার কাছে ছুটে যাচ্ছেন তিনি।
 
জানা গেছে, আজ রাতেই দেশ ছাড়বেন নতুন বিসিবি সভাপতি। ঈদের পরই আইসিসির একটি মিটিং রয়েছে, সেখানে যোগ দেবেন বিসিবি সভাপতি। এরপরই ফিরবেন ঢাকায় এমনটি ধারণা করা হচ্ছে। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission