ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত

এক মাস বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ (শুক্রবার) মিরপুরে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ঘরে বসেই টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

গতকাল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সিরিজটির সম্প্রচারকারী চ্যানেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

বাংলাদেশে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে। পাশাপাশি যারা টিভিতে দেখতে পারবেন না, তারা ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে খেলা উপভোগ করতে পারবেন।

নিউজিল্যান্ডে এই সিরিজ সম্প্রচার করবে স্কাই এনজেড টিভি। টিভির পাশাপাশি তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখা যাবে।

আরও পড়ুন

ভারত ও নেপালে টেলিভিশনে সম্প্রচার না হলেও, ওই অঞ্চলের দর্শকরা ফ্যানকোড নামের ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি দেখতে পারবেন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

যেসব মাধ্যমে দেখা যাবে ম্যাচ

বাংলাদেশ
টিভি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
ওটিটি: ট্যাপম্যাড

নিউজিল্যান্ড
টিভি: স্কাই এনজেড
ওটিটি: স্কাই এনজেড

যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড)
টিভি: টিএনটি স্পোর্টস
ওটিটি: টিএনটি স্পোর্টস

ভারত ও নেপাল
ওটিটি: ফ্যানকোড

পাকিস্তান
টিভি: পিটিভি স্পোর্টস
ওটিটি: ট্যাপম্যাড

অস্ট্রেলিয়া
টিভি: ফক্স স্পোর্টস
ওটিটি: ফক্স স্পোর্টস

উত্তর আমেরিকা ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা)
ডিজিটাল: স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম

বিশ্বের অন্যান্য অঞ্চল
ডিজিটাল: স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম ডিআই

সূচি অনুযায়ী, ১৭ ও ২০ এপ্রিল সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আবারও মিরপুরে গড়াবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল