টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১০:১৪ এএম


শ্রীলঙ্কা ও বাংলাদেশ
ছবি: বিসিবি

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়িয়েছে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

একাদশে জায়গা হয়নি জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজের। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান।অপরদিকে শ্রীলঙ্কা দলে আছে দুই অভিষেক। টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং দুই হাতেই বল করতে পারদর্শী থারিন্দু রত্নায়েকা আছেন একাদশে। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

আরও পড়ুন

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission