ছক্কা মারার পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৮:৩৫ এএম


ছক্কা মারার পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট খেলার সময় ছক্কা মারার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতের ক্রিকেটার হরজিত সিং। তিনি ফিরোজপুরের তরুণ ক্রিকেটার।এদিন ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা চলছিলো। সেই ম্যাচে ব্যাট করতে মাঠে নামেন হরজিত। ব্যাটিংয়ে নেমে  ছক্কা মারেন এই ব্যাটার।

এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। পরের বল খেলার জন্য তৈরিও হচ্ছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  

সেই সময় হৃদরোগে আক্রান্ত হন হরজিত সিং। মাটিতে পড়ে যান। মাঠে থাকা বাকি ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে তার কাছে যায়। তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। 

আরও পড়ুন

২০২৪ সালে মুম্বাইয়ের এক ক্রিকেটার এমন ভাবেই মারা যান। ৪২ বছর বয়স হয়েছিল তার। ক্রিকেট খেলতে খেলতেই মারা গিয়েছিলেন রাম গণেশ তেওয়ার নামের সেই ক্রিকেটার। তাকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission