ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংক্ষিপ্ত ফরম্যাটের সে সিরিজকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দলে তেমন কোনো চমক নেই। নিয়মিত স্কোয়াড নিয়েই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগ্রেসরা। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অনেক বড় মঞ্চ এই শ্রীলঙ্কা সিরিজ। তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে বিশ্বকাপের সেট আপ নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন

মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন ৪ জন। তারা হলেন- ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন এবং তাজ নেহার।

আগামী ২৮ ও ৩০ এপ্রিল সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ। ২ মে শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলা শুরুর সময় দুপুর দেড়টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগ্রেসদের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।

আরটিভি/এমএস/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি। এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য। এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা। আরটিভি/এসকে
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন