পিএসজির কাছে হেরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১২:১৬ পিএম


লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখেছিল নতুন ইতিহাসের। কিন্তু শেষ পর্যন্ত সেটি রূপ নিলো দুঃস্বপ্নের। সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে শেষ ষোলো থেকে ৪-০ গোলের বড় হারে বিদায় নিতে হয় ইন্টার মায়ামির। 

দুই দলের মধ্যে পিএসজি ছিল ফেবারিট। তবে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি থাকায় তাদের সমীহ করার কথা জানিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি।   

হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি মেসি। দুই দলের মধ্যে পার্থক্যটা স্বীকার করে নিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে মেসি লিখেন, আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের কাছে পরাজয়ের মাধ্যমে। একটি দলে এমন কিছু মানুষ আছেন যাদের আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে আমি খুশি হয়েছি।

টুর্নামেন্ট শেষে মায়ামিতে নিজের বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন মেসি। এরপর দলে ফিরবেন এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেবেন। 

মেসি বলেন, আমরা গর্বিত যে আমাদের লক্ষ্য পূরণ করেছি, টুর্নামেন্টের সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়া। এখন সময় এসেছে এমএলএস এবং সামনের যেসব চ্যালেঞ্জ আসছে সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার।

মেসি আরও বলেন, আমাদের উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতা করা এবং বোঝানো যে আমরা এই প্রতিযোগিতার গুরুত্ব বুঝি। আমি জানি না মানুষ আমাদের কাছ থেকে এই পারফরম্যান্স আশা করেছিল কি না, কিংবা অনেক কম আশা করেছিল, কারণ আমরা যেভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে এসেছি এবং যে গ্রুপে পড়েছিলাম, সেটা তো সবাই জানে।

পিএসজির প্রশংসা করে মেসি বলেন, তারা দুর্দান্ত দল, তারা শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সত্যি বলতে খুব ভালো করছে... আর কিছু না। খেলাটা আমরা যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা ভালো ছাপ রেখেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি, এখন পরবর্তী টুর্নামেন্টের কথা ভাবছি।

আরও পড়ুন

মায়ামি আরও জানান, প্রতিযোগিতাটি উপভোগ করেছেন, যদিও পারফরম্যান্স এবং দলের মানের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন যাতে দল সেরা পর্যায়ে পৌঁছাতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission