ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অ্যাথলেটিকোর চাপ সামলে ড্র করে লন্ডনে ফিরল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম
অ্যাথলেটিকোর চাপ সামলে ড্র করে লন্ডনে ফিরল আর্সেনাল। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের শুরুর ম্যাচে গোল উৎসব করেছিল পিএসজি ও বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় ম্যাচে ধৈর্য ও কৌশল দেখিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও আসেনাল। পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণে ব্যস্ত থাকলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

বুধবার (২৯ এপ্রিল) মাদ্রিদের মেত্রোপলিতানো ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

এদিন ঘরের মাঠের আবহ, দর্শকদের তুমুল সমর্থন আর উচ্চচাপের ফুটবলে আর্সেনালকে চাপে রাখার চেষ্টা করে অ্যাথলেটিকো। জুলিয়ান আলভারেজ ছিলেন আটলেটিকোর আক্রমণের প্রধান হুমকি। বক্সের বাইরে থেকে তার এক শট ঠেকাতে ডেভিড রায়াকে ভালোই পরীক্ষা দিতে হয়।

আরও পড়ুন

অবশ্য ধীরে ধীরে ম্যাচে ফেরে আর্সেনাল। ডেকলান রাইস, গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবার শারীরিক শক্তি ও পজিশনিংয়ে অ্যাথলেটিকোর আক্রমণ আটকে যায় বারবার। অন্যদিকে ননসো মাদুয়েকে গতি দিয়ে অ্যাথলেটিকোর রক্ষণকে ব্যস্ত রাখেন।

প্রথমার্ধের শেষ দিকে আসে ম্যাচের প্রথম বড় ভুল। নিজেদের অর্ধে বল হারানোর পর অ্যাথলেটিকো বিপদে পড়ে। বক্সে ভিক্টর জিওকেরেসকে ঠেলে ফেলে দেন ডেভিড হানকো। রেফারি পেনাল্টি দেন।

স্পটকিক থেকে গোল করেন জিওকেরেস। ইয়ান ওবলাক দিক বুঝলেও বল ঠেকাতে পারেননি। বিরতির আগে ১-০ এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর দ্রুতই আঘাত পায় অ্যাথলেটিকো।

চোটের কারণে জুলিয়ানো সিমিওনেকে তুলে নিতে হয়, তার জায়গায় নামেন রবিন লে নরমঁ। তবে এই ধাক্কা সামলে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করে স্বাগতিকরা। সেই সময় অ্যাথলেটিকোর খেলায় সবচেয়ে বড় প্রভাব রাখেন আঁতোয়ান গ্রিজমান। গ্রিজমানের পাস, ছন্দ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আটলেটিকোর আক্রমণে প্রাণ ফেরায়।

অবশেষে ৫৫ মিনিটে আসে সমতা। মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় অ্যাথলেটিকো। এবার স্পটকিক থেকে জোরালো শটে গোল করেন আলভারেজ। মেত্রোপলিতানো আবার জেগে ওঠে।

সমতার পর কিছু সময় অ্যাথলেটিকোই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। গ্রিজমানের শট ক্রসবারে লাগে, লুকম্যান একা পেয়েও রায়ার হাতে বল তুলে দেন। এই সময় জয়ের সুযোগ তৈরি করেছিল সিমিওনের দল। তবে ম্যাচের শেষ ভাগে আবার চাপ বাড়ায় আর্সেনাল।

আর্তেতা বেঞ্চ থেকে বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রসার্ড ও গ্যাব্রিয়েল জেসুসকে নামান। এরপর এজের সঙ্গে সংঘর্ষে পড়ে চোট নিয়ে মাঠ ছাড়েন আলভারেজ, যা অ্যাথলেটিকোর জন্য বড় দুশ্চিন্তা হয়ে থাকল।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় প্রথম লেগ।অ্যাথলেটিকোর জন্য আক্ষেপ থাকবে, কারণ ঘরের মাঠে জয়ের সুযোগ তৈরি করেও তারা লিড নিতে পারেনি। আর্সেনালের জন্য স্বস্তি, মেত্রোপলিতানোর কঠিন পরিবেশ থেকে অন্তত সমতা নিয়ে লন্ডনে ফিরতে পারছে তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
লাউতারোকে পেতে ইন্টারের সঙ্গে আলোচনায় বার্সেলোনা
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!