বার্সাকে হতাশ করে বিলবাওয়ে নিকোর ৮ বছরের চুক্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০৭:১৪ পিএম


নিকো উইলিয়ামস
ছবি: সংগৃহীত

বার্সেলোনার জন্য এটা বড় এক ধাক্কা। ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে সব প্রস্তুতি নিয়েছিল তারা। এমনকি রিলিজ ক্লজ পরিশোধের মতো কঠিন সিদ্ধান্তও নিতে রাজি হয়েছিল কাতালান ক্লাবটি।  

কিন্তু শেষ মুহূর্তে নিকোর পক্ষ থেকে সিদ্ধান্ত পাল্টে যায়। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ৮ বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি, যা ২০৩৫ সাল পর্যন্ত চলবে। তার রিলিজ ক্লজও প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে, যা তাকে বার্সার মতো বড় ক্লাবগুলোর নাগালের বাইরে ঠেলে দিল অন্তত আগামী কয়েক মৌসুমের জন্য। ফলে ১০ নম্বর জার্সির উত্তরসূরি খোঁজায় বার্সাকে এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

চুক্তি করে নিকো বলেছেন, আপনার যখন সিদ্ধান্ত নিতে হবে, আমার জন্য সেটা হলো হৃদয়ের কথা শোনা। আমি এখানে আছি, এখানে থাকতে চেয়েছি, আমার লোকজনের সঙ্গে। এটা আমার ঘর।

লেওয়ান্ডোভস্কির বয়স ও সাম্প্রতিক ফর্ম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বার্সার মধ্যে। ক্লাবটি ভবিষ্যতের জন্য একটি তরুণ, গতিময় ফরোয়ার্ড খুঁজছে, যে দীর্ঘমেয়াদে আক্রমণভাগে নেতৃত্ব দিতে পারে। নিকো উইলিয়ামসকে না পাওয়ায়, বিকল্প খুঁজতেই হচ্ছে বার্সাকে।

এই অবস্থায় মার্কাস রাশফোর্ডকে সম্ভাব্য টার্গেট হিসেবে দেখা হচ্ছে। অ্যাস্টন ভিলায় ধারে খেললেও মূল দল ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বিক্রির জন্য উন্মুক্ত রেখেছে এবং রাশফোর্ড নিজেও নাকি বার্সেলোনায় খেলতে আগ্রহী।

আরও পড়ুন

তবে চুক্তি সহজ হবে না। রাশফোর্ডের উচ্চ বেতন, বয়স (২৬) এবং অনিয়মিত ফর্ম বার্সার জন্য ঝুঁকির বিষয় হতে পারে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনে চলতে গিয়ে ক্লাবটি নতুনভাবে হিসাব-নিকাশ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission