লিজেন্ডস লিগে আবারও ঝড় তুললেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৯:৩৬ এএম


এবি ডি ভিলিয়ার্স
ছবি: সংগৃহীত

ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাটে যেন এখনও আগুন ঝরছে এবি ডি ভিলিয়ার্সের। ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিজেন্ডস লিগে আবারও প্রমাণ করলেন—‘ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী’।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে আজ অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে ৩৯ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের বলে আউট হওয়ার আগে ৪৬ বলে খেলেছেন ১২৩ রানের বিধ্বংসী এক ইনিংস। স্ট্রাইকরেট ২৬৭.৩৯—যেখানে ছিল ১৫ চার ও ৮ ছক্কার ফুলঝুরি।

তার এমন মারকাটারি ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস তুলেছে ৬ উইকেটে ২৪১ রানের পাহাড়সম স্কোর। জবাবে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ অস্ট্রেলিয়া লিজেন্ডস। ব্রেট লির নেতৃত্বাধীন দলটি অলআউট হয়েছে মাত্র ১৪৬ রানে। এতে ৯৫ রানের বিশাল জয় পেয়েছে প্রোটিয়া লিজেন্ডসরা।

এই নিয়ে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স। আগের ম্যাচে ইংল্যান্ড লিজেন্ডসদের বিপক্ষে ৪১ বলে শতক তুলে নিয়েছিলেন। সেই ম্যাচে তিনি ছিলেন অপরাজিত ১১৬ রানে (৫১ বলে), হাঁকিয়েছিলেন ১৫ চার ও ৭ ছক্কা। তারও আগে ভারতের বিপক্ষে করেছিলেন ৬১ রানের অপরাজিত ইনিংস।

আরও পড়ুন

৪১ বছর বয়সেও ব্যাট হাতে এমন ঝড় তোলা দেখে অনেকেই বলছেন, ডি ভিলিয়ার্স যেন আবার নতুন করে জন্ম নিয়েছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরার সম্ভাবনা নেই, তবে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে যে তিনি এখনও ‘মিস্টার ৩৬০’, তা আরেকবার প্রমাণ করে দিলেন এই লিজেন্ড। 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission