ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফিফার কংগ্রেসে মুখোমুখি ফিলিস্তিন-ইসরায়েল

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছে ফিফার ৭৬তম কংগ্রেস। যেখানে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের।

তবে এ সময় সুলিমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান জিবরিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও তাদের মাঝে স্পষ্ট ব্যবধান ছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিফার সম্মেলন মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে মাইক্রোফোনে প্রতিবাদ জানান ফিলিস্তিনি ফুটবল প্রধান জিবরিল রাজুব।

আরও পড়ুন

এর আগে দখলকৃত নগর পশ্চিম তীরে ক্লাব পরিচালনার মাধ্যমে ফিফার বৈষম্য-বিরোধী নীতিমালা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন তিনি। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ফিফা ইসরায়েলের ফুটবলে নিষেধাজ্ঞা না দেওয়ায় তারা বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ (সিএএস) তুলছে।

পিএফএ’র বরাতে রয়টার্স বলছে, গত ২০ এপ্রিল তারা আপিলটি দায়ের করেছিল। তবে এখন পর্যন্ত আপিলের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিএএস।

এর আগে মার্চের মাঝামাঝিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দুটি পৃথক আবেদন নিয়ে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানিয়েছিল। এর মধ্যে একটি আবেদন ছিল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলতে দেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
যা নিয়ে গভর্ন্যান্স প্যানেলের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও আন্তর্জাতিক আইনে জটিল ও অনির্ধারিত। ফলে এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

তবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে পৃথক অভিযোগের ভিত্তিতে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় আড়াই কোটি টাকা) জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন।

এসব অভিযোগ নিয়ে ফিফার তিন বিচারক মনে করেন, ইসরায়েলি ফুটবলে রাজনৈতিক ও সামরিক বার্তা প্রচার হতে দেখেও মেনে নেওয়া হয়েছে, বিশেষ করে বেইতার জেরুজালেম ক্লাবের সমর্থকদের ক্ষেত্রে। এর পাশাপাশি বসতি এলাকাগুলোতে ফিলিস্তিনিদের ফুটবল অবকাঠামো থেকে কৌশলগতভাবে বাদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তারা।

এদিকে, ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো দুই দেশের ফুটবল কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘প্রেসিডেন্ট রাজুব, ভাইস প্রেসিডেন্ট সুলাইমান, আসুন আমরা একসঙ্গে কাজ করি। শিশুদের আশা জোগাতে আসুন আমরা একত্রে কাজ করি।’

পরবর্তীতে ফিলিস্তিনি ফুটবলপ্রধান রাজুব আবেগঘন আবেদন জানিয়ে প্রশ্ন তোলেন, ইসরায়েলের কি ফিফার অংশ হওয়ার আদৌ কোনো অধিকার আছে? আমি এখনও ফিফা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমস্ত আইনি প্রক্রিয়াকে সম্মান করি এবং অনুসরণ করি। কিন্তু আমি মনে করি এটা বোঝার সময় এসেছে যে ফিফার বিধি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়া উচিত।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার রাজুবের মন্তব্যের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি বলেছেন যে আইএফএ প্রতিপক্ষ ফিলিস্তিনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

টেপার বলেন, আমরা ফিফা কংগ্রেসে আছি। আমাদের লক্ষ্য হলো ফুটবলের প্রসার ঘটানো এবং সব অঞ্চলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা। এটাই আমাদের উদ্দেশ্য।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস