ফুটবলে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:১৭ পিএম


ফুটবল
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুম থেকে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) খেলায় একাধিক নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে পেনাল্টি কিক নিয়ে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের নেওয়া পেনাল্টি বড় বিতর্ক তৈরি করেছিল। শট নেওয়ার সময় পিছলে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বল দু’বার স্পর্শ করেন তিনি। যদিও বল জালে ঢুকেছিল, ভিএআর তা বাতিল করে দেয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে গোল বাতিল হবে না। বরং পেনাল্টি পুনরায় নেওয়ার সুযোগ পাবেন খেলোয়াড়।

গোলরক্ষকদের সময় নষ্ট করা ঠেকাতেও এসেছে নতুন নিয়ম। এখন থেকে কোনো গোলরক্ষক সর্বোচ্চ আট সেকেন্ড বল হাতে রাখতে পারবেন। শেষ পাঁচ সেকেন্ড রেফারি হাতের ইশারায় কাউন্টডাউন দেখাবেন। নিয়ম ভাঙলে প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি-কিক নয়, বরং কর্নার কিক দেওয়া হবে। সম্প্রতি ক্লাব বিশ্বকাপে মামেলোডি সানডাউন্সের গোলকিপার রনওয়েন উইলিয়ামস এভাবে শাস্তি পেয়েছেন।

আরও পড়ুন

এ ছাড়া মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রেফারির সঙ্গে নির্দিষ্ট পরিস্থিতিতে শুধু দলীয় অধিনায়কই কথা বলতে পারবেন। এর মাধ্যমে খেলায় অযথা প্রতিবাদ ও উত্তেজনা কমিয়ে ন্যায্যতা ও সম্মান নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে আইএফএবি।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission