নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ যেদিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:২৩ পিএম


নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ যেদিন
ছবি: সংগৃহীত

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। রোববার (২১ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করেছে বিসিবি।

বিজ্ঞাপন

তফসিল অনুসারে, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর বাছাই ও তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর। আপিল গ্রহণ, শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে ১ অক্টোবর বেলা ২টায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচনের ৩ সদস্যের নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

১ অক্টোবর বিকাল ৪টায় পোস্টাল ও ই-ব্যালটন বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে। ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে তা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে। ৬টায় জানানো হবে কারা পরিচালক নির্বাচিত হলেন। এরপর পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন সন্ধ্যা সাড়ে ৭টা, যার ফলাফল আসবে রাত ৯টায়।

বিজ্ঞাপন

বিসিবি সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। তাদের ভোট দেন ৭৬ জন ক্লাব কাউন্সিলর। আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকেন ক্যাটাগরি-২ এ, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন। 

এ ছাড়া ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ হিসেবে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন বোর্ড পরিচালক মনোনীত হন। ২৫ জন পরিচালক পরবর্তীতে বেছে নেন বোর্ড সভাপতি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission