কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:০৭ পিএম


কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে ক্রিকেট পাড়া। নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে একটি চিঠি পাঠিয়েছিলেন বি‌সি‌বি সভাপ‌তি। সেই চিঠির কার্যকারিতার ওপর ১৫ দিনের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

স্থগিতাদেশ ছাড়াও আরও একটি রুল জারি করেছেন আদালত। যেখানে সরকার ও বসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন বিসিবি সভাপতির চিঠিকে অবৈধ ঘোষণা করা হবে না।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শুনানিতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল ও মো. রফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

এর আগে আজ টাঙ্গাইল, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর চার ব্যক্তি বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন।

বিজ্ঞাপন

রিট পিটিশনে আবেদনকারীরা হাইকোর্টের কাছে গত ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতির পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করেন। ওই চিঠিতে বলা হয়েছিল, যেসব আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলো অ্যাড-হক কমিটির বাইরে থেকে কাউন্সিলর মনোনীত করেছে, তাদের পুনরায় মনোনয়ন পাঠাতে হবে।

মূলত, তামিম ও ইসরাকরা অভিযোগ করেছেন, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। 

আরও পড়ুন

মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে আইনী লড়াইয়েরও ঘোষণা দেন তারা। তারই প্রতিফলন দেখা গেল আজ।

 তফসিল অনুসারে, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর বাছাই ও তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর। আপিল গ্রহণ, শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে ১ অক্টোবর বেলা ২টায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচনের ৩ সদস্যের নির্বাচন কমিশন।

১ অক্টোবর বিকাল ৪টায় পোস্টাল ও ই-ব্যালটন বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে। ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে তা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission