মনে আক্ষেপ থাকলেও বিশ্বকাপে সেরাটা দিতে চান জ্যোতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:০৯ পিএম


মনে আক্ষেপ থাকলেও বিশ্বকাপে সেরাটা দিতে চান জ্যোতি
বিশ্বকাপের ফটোসেশনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

আর মাত্র এক সপ্তাহ পরে ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। এই আসরকে সামনে রেখে আন্তর্জাতিক সিরিজে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলগুলো। কিন্তু সেই সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। তারা প্রস্তুতি সেরেছেন অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের বিপক্ষে ম্যাচ খেলে। তাই বিশ্বকাপের বিমানের ওঠার আগে আক্ষেপ প্রকাশ করতে ভুল করেননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর সংবাদ সম্মেলনে নিজের আক্ষেপের কথা জানান জ্যোতি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি। তবে বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটি আছে, সব কটি আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা যতগুলো ক্যাম্প করেছি, সব সুযোগ-সুবিধা পেয়েছি। যেটা হয়নি, সেটা নিয়ে চিন্তা করছি না। যেভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছি, আমার মনে হয় ক্রিকেটাররা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে হেরেছে নিগারের দল। আন্তর্জাতিক সিরিজ না থাকায় বাধ্য হয়েই তাদের বিপক্ষে খেলতে হয়েছে। সেখানে বাজেভাবে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

তাই সিরিজ  খেলতে না পারার হতাশা নিয়ে জ্যোতি বলেন, আমরা একটি সিরিজ খেলেছি, এরপর তিন-চার মাস আর খেলিনি। একটি ব্যাটিং ইউনিটকে ভালো উইকেটে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হয়। পাকিস্তানে যখন খেলেছিলাম, এক ম্যাচ বাদে আমরা সব ম্যাচে দুই শর বেশি রান করেছি, যদিও সাধারণত আমাদের গড় ১৮০।

বিজ্ঞাপন

বিশ্বকাপ সামনে রেখে বিসিবির পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছে মেয়েদের। এ বিষয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, এত অল্প সময়ে অত বেশি কাজ করা যায় না। তবু বলব যে ভালো অভিজ্ঞতা। উনি পাওয়ার হিটিং শেখাতে চেয়েছেন। তবে এত অল্প সময়ে আসলে মানিয়ে নেওয়াটা কঠিন। 

তিনি আরও বলেন, আমরা যে ফরম্যাট খেলতে যাচ্ছি, অবশ্যই সেখানেও পাওয়ার হিটিং দরকার আছে। ছোট-ছোট কিছু কাজ, যেগুলো তিনি করে গেছেন, ক্রিকেটাররা সেগুলো ব্যবহার করতে পারলে অবশ্যই ম্যাচে অনেক কাজে লাগবে।

আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। লিগ পর্বে বাংলাদেশের বাকি ছয়টি ম্যাচই ভারতে। মূল বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মেয়েরা। সেই লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission