বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:০৪ পিএম


বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় ১৯১ জন কাউন্সিলর স্থান পেয়েছেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর যুক্ত করা হয়েছে। এর মধ্যে ভাইকিংস ক্রিকেট একাডেমী থেকে ইফতেখার রহমান মিঠু কাউন্সিলর হিসেবে সুযোগ পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট কমিশন ভার্চুয়াল বৈঠক শেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তালিকাটি প্রকাশ করে।

যুক্ত হওয়া ১৫ ক্লাব
এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

জেলা কাউন্সিলরশিপ

পাঁচ জেলা— সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ শূন্যই রাখা হয়েছে, যা খসড়া তালিকাতেও বাদ ছিল।

আরও পড়ুন

এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হলো।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission