নেইমারের বাদ পড়া নিয়ে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০৭:১১ পিএম


নেইমারের বাদ পড়া নিয়ে যা বললেন আনচেলত্তি
ছবি: এএফপি

আগামী বছর অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। কিন্তু সময় যত এগিয়ে আসছে, নেইমারকে নিয়ে অনিশ্চয়তার মেঘ কালো হচ্ছে। কারণ, ২০২৩ সালের পর এখনও জাতীয় দলে ফিরতে পারেননি এই তারকা ফুটবলার। সম্প্রতি সেনেগাল ও তিউনিসিয়ার ম্যাচের স্কোয়াডেও নেইমারকে রাখেন কোচ আনচেলত্তি।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) চোট কাটিয়ে ৪৩ দিন পর মাঠে ফেরেন নেইমার। সান্তোসের হয়ে মাঠে ফিরলেও জাতীয় দলে তাকে বিবেচনা করেননি আনচেলত্তি। 

নেইমারকে দলে না রাখা নিয়ে তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে এখনও কথা হয়নি। দেখা যাক, সে কবে সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে।’ তার কথায় বোঝা যাচ্ছে যে, নেইমারকে বিশ্বকাপের টিকিট পেতে হলে সম্পূর্ণ ফিট হতে হবে।

বিজ্ঞাপন

নেইমার নিজেও ব্যাপারটা ভালোভাবেই বুঝতে পারছেন। মাঠে ফেরার জন্য বার বার লড়াই করলেও ইনজুরির কাছে খুবই অসহায় এই ব্রাজিলিয়ান তারকা। এখন দেখার বিষয় বিশ্বকাপের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেন নেইমার।

আরও পড়ুন

সবশেস সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে বদলি হিসেবে নামেন নেইমার। সব মিলিয়ে ২৩ মিনিট খেলেছেন। সময়টা খুব বেশি নয়, কিন্তু আলোচনায় আসার মতো যথেষ্ট। নেইমার মাঠে নামার পর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে যোগ করা সময়ের শেষে। বক্সের ঠিক বাইরে মাঝামাঝি জায়গায় ফ্রি–কিক পায় সান্তোস। শট নিতে গিয়ে হঠাৎ একমুহূর্তের জন্য থেমে যান নেইমার।

বিজ্ঞাপন

তার থেমে যাওয়া মানেই বিপক্ষের মানবদেয়াল লাফিয়ে ওঠা। ঠিক সেই ফাঁকা জায়গাটা লক্ষ্য করেই শট নেন তিনি। তবে শটে জোর কম থাকায় সেটি ঠেকিয়ে দেন ফোর্তালেজার গোলরক্ষক ব্রেননো।

ফ্রি–কিকে গোল না পেলেও নেইমার যতক্ষণ মাঠে ছিলেন, ছিলেন প্রাণবন্ত। ২৩ মিনিটে দুটি শট নিয়েছেন, তিনটি সুযোগ তৈরি করেছেন। চারবার ড্রিবলের চেষ্টা করে সফল হয়েছেন দুটিতে। পরিসংখ্যান যতই বলুক, চোখে পড়েছে নেইমারের আত্মবিশ্বাস।

আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৯ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে ফ্রান্সের লিলের ডেকালথন স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দুটি ম্যাচকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ আনচেলত্তি। তিনি বলেন, আমরা যেসব পরীক্ষা করেছি সেগুলো ভালোই হয়েছে; কারণ, এর মাধ্যমে আমরা এমন কয়েকজন খেলোয়াড়কে মূল্যায়ন করতে পেরেছি, যাদের সম্পর্কে আগে ভালোভাবে জানতাম না।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission