ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অলিম্পিকে লিঙ্গ পরীক্ষার প্রতিবাদে সোচ্চার সেমেনিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

অলিম্পিকে নারী অ্যাথলেটদের জন্য প্রস্তাবিত নতুন লিঙ্গ নির্ধারণী পরীক্ষার (Gender Testing) বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি দৌড়বিদ কেস্টার সেমেনিয়া। দুইবারের এই অলিম্পিক সোনা জয়ী অ্যাথলেটের মতে, এই নীতিমালা নারীর মৌলিক অধিকার ও মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এর ফলে এখন থেকে নারী ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য অ্যাথলেটদের লালা বা গালের কোষ (Cheek Swab) পরীক্ষার মাধ্যমে লিঙ্গ নিশ্চিত করতে হবে। আইওসির দাবি, শারীরিক সক্ষমতার খেলায় সমতা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। তবে সেমেনিয়া একে 'বৈষম্যমূলক' হিসেবে অভিহিত করেছেন।

দীর্ঘদিন ধরে 'ডিফারেন্স অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট' (ডিএসডি) নিয়ে আইনি লড়াই চালানো ৩৫ বছর বয়সী সেমেনিয়া বলেন, আমরা এই বিষয়ে চুপ থাকব না। যতক্ষণ আমাদের কথা শোনা না হচ্ছে, ততক্ষণ আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এখন সময় এসেছে নারীদের রুখে দাঁড়ানোর এবং বলার যে— অনেক হয়েছে, আর নয়।

তিনি আরও প্রশ্ন তোলেন, আমাকে যদি নারী হিসেবে খেলায় অংশ নিতে দেওয়া হয়, তবে আমার কণ্ঠস্বর, শারীরিক গঠন বা শরীরের অভ্যন্তরীণ কোনো অংশ কেন সমস্যার কারণ হবে?

আরও পড়ুন

আইওসির দাবি, যাদের শরীরে পুরুষালি হরমোন বা ক্রোমোজোম বেশি থাকে, তারা সাধারণ নারীদের তুলনায় বাড়তি সুবিধা পান। তবে সেমেনিয়া এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, এর পেছনে কোনো বিজ্ঞান নেই। আমি নিজে এই পথ দিয়ে এসেছি। একজন অ্যাথলেট বড় হয় তার কঠোর পরিশ্রমের মাধ্যমে, কোনো হরমোনের কারসাজিতে নয়।

আফ্রিকা থেকে নির্বাচিত আইওসির প্রথম নারী প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সেমেনিয়া। তার অভিযোগ, এই বিতর্কিত নীতিমালা তৈরির আগে তার মতো ডিএসডি আক্রান্ত অ্যাথলেটদের সঙ্গে কোনো কার্যকর আলোচনা করা হয়নি।

৮০০ মিটারে তিনটি বিশ্বখেতাব ও দুটি অলিম্পিক সোনা জয়ী সেমেনিয়াকে এর আগে হরমোন সংক্রান্ত জটিলতার কারণে প্রিয় ইভেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অলিম্পিকের এই নতুন বৈশ্বিক নিয়ম ক্রীড়া বিশ্বে লিঙ্গ সমতা ও ফেয়ারনেস নিয়ে দীর্ঘদিনের চলমান বিতর্ককে আবারও উসকে দিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যে কারণে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি
আন্তর্জাতিক অলিম্পিক দিবস আজ
অলিম্পিকের টিকিট বিক্রির তারিখ ঘোষণা
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ২০২৮ অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলা নিয়ে শঙ্কা