আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৮:৪০ এএম


আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
ছবি: এএফপি

আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইরিশদের বিপক্ষে ভালো ছেলে হয়ে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু নিজের কথা রাখেননি তিনি, মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে পর্তুগালকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ তারিখ) আভিভা স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আইরিশরা। স্বাগতিকদের দুটি গোলই করেছেন ট্রই প্যারোট।

পজেশন রাখায় ও আক্রমণে আধিপত্যের মাঝে গোলরক্ষকের ভুলে ১৬তম মিনিটে গোল খেতে বসেছিল পর্তুগাল। প্রথম শট নিতে দেরি করেন দিয়োগো কস্তা, এরপর প্রতিপক্ষের ট্রই প্যারোট এগিয়ে এলে তড়িঘরি ঘরে তার পায়ে শট মেরে বসেন তিনি।

বিজ্ঞাপন

খেলার ধারার বিপরীতে পরক্ষণে এগিয়েও যায় আইরিশরা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলমুখে পাঠান লিয়াম, আর হেডেই বাকি কাজ সারেন ফরোয়ার্ড প্যারোট।

আরও পড়ুন

গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা। সুযোগ পেলেই করতে থাকে পাল্টা আক্রমণ। প্রতিপক্ষের রক্ষণে তেমন ভীতি ছড়াতে না পারা পর্তুগাল বিরতির আগেই দ্বিতীয় গোল হজম করে। ৪৫তম মিনিটে সতীর্থে থ্রু বল পেয়ে, ডি-বক্সে একজনকে কাটিয়ে নিখুঁত শটে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায় প্যারোট।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে রক্ষণ আরও জমাট করে তোলে আয়ারল্যান্ড। তাদের ডি-বক্সে ঢুকতেই পারছিল না রোনালদোরা। একের পর এক আক্রমণ বিফলে যাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের দুয়োয় ঘণ্টাখানেক পর মেজাজ হারিয়েই ফেলেন রোনালদো। একটি ফ্রি কিকের সময় প্রতিপক্ষের ডি-বক্সে তাদের ডিফেন্ডার ও’শেয়াকে কনুই মেরে বসেন তিনি। 

AFP__20251113__83YJ68E__v1__HighRes__FblWc2026IrePorQualifier

রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও, পরে ভিএআর মনিটরে দেখে সরাসরি দেখান লাল কার্ড। ধীর গতিতে মাঠ ছাড়ার সময়ও আপত্তিকর আচরণ করেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা; স্বাগতিক সমর্থকদের ব্যঙ্গ করে দেন করতালি। জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো।

শেষ কয়েক মিনিটে আক্রমণের ঝড় তোলে পর্তুগিজরা। কিন্তু ব্যর্থতার জাল এদিন আর ছিড়তে পারেনি তারা।  এই হারের পরও অবশ্য ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে পর্তুগাল, পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। তৃতীয় স্থানে আয়ারল্যান্ডের পয়েন্ট ৭। এই তিন দলেরই সুযোগ আছে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকেট পাওয়ার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission